শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • সু চির চার বছরের কারাদণ্ড

    জাগো কণ্ঠ ডেস্ক

    ৬ ডিসেম্বর, ২০২১ ১২:৪৩ অপরাহ্ন

    সু চির চার বছরের কারাদণ্ড
    অং সান সু চি

    মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চিকে চার বছরের কারাদণ্ড দিয়েছে সেদেশের একটি আদালত। উস্কানি দেয়া এবং একটি প্রাকৃতিক দুর্যোগ আইন ভঙ্গের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় তাকে এই সাজা দেয়া হয়েছে। খবর বিবিসি বাংলার।

    বিবিসির খবরে আরও বলা হয়, মিজ সু চির বিরুদ্ধে ১১টি মামলা রয়েছে। সবগুলোতে দোষী সাব্যস্ত হলে তার একশো বছরের বেশি কারাদণ্ড হতে পারে।

    এই বছরের ফেব্রুয়ারি মাসে সামরিক বাহিনীর হাতে ক্ষমতাচ্যুত হওয়ার আগে ৭৬ বছর বয়সী অং সান সু চি মিয়ানমারের নির্বাচিত বেসামরিক সরকারের নেতৃত্বে ছিলেন। ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে এবং অনেকগুলো মামলা করা হয়েছে। এসব মামলার মধ্যে রয়েছে দুর্নীতি, রাষ্ট্রীয় গোপনীয়তা আইন ভঙ্গ এবং সহিংসতায় উস্কানি দেয়ার মতো অভিযোগ।

    এরপর থেকে আদালতে উপস্থিতির সময় ছাড়া তার সম্পর্কে খুব কমই জানা বা দেখা গেছে।

    অন্য একটি সূত্রে জানা গেছে, মিয়ানমারের আইনের ৫০৫(বি) ধারায় দুই বছরের কারাদণ্ড এবং প্রাকৃতিক বিপর্যয় আইনে আরো দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে সু চির। জান্তা সরকারের মুখপাত্র জাও মিন তুন এ তথ্য জানিয়েছেন। 




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ৬ ডিসেম্বর, ২০২১ ১২:৪৩ অপরাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ৬ ডিসেম্বর, ২০২১ ১২:৪৩ অপরাহ্ন