শিবগঞ্জে ট্রলিতে চাপা পড়ে দেড় বছরের শিশু নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

৪ সেপ্টেম্বর, ২০২২ ০৯:১২ পূর্বাহ্ন

শিবগঞ্জে ট্রলিতে  চাপা পড়ে দেড় বছরের শিশু নিহত

শিবঞ্জে সড়ক দূর্ঘটনায় দেড় বছরের শিশু নিহত হয়েছে বলে জানা গেছে। নিহত শিশুটি হলো মোবারকপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের হাদিসুল ইসলামের  ছেলে  আসাদুজ্জামান রবিন( দেড় বছর) ঘটনাটি ঘটেছে  শুক্রবার ২সেপ্টেম্বর বিকাল ৫টার  সময়  শিবগঞ্জ উপজেলার  শ্যামপুর ইউনিয়নের কয়লার  দিয়াড় উপরটোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে।

শ্যামপুর ইউপি চেয়ারম্যান অধ্যাপক রবিউল ইসলাম জানান, শুক্রবার বিকাল ৫টার দিকে পাগলা নদীতে জ্যাগ দেয়ার জন্য পাট  গাছ বোঝাই একটি ট্রলি  পাগলা নদীর দিকে যাচ্ছিল। এ সময়  শিশু আসাদুজ্জামান রবিন কয়লাদিয়াড় উপরটোলা  সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। ছেলেটি  কয়লারদিয়ার উপরটোলা গ্রামে নানা পালানুর বাড়িতে  তার মায়ের সাথে এসেছিল। ঘটনার তদন্তকারী অফিসার  শিবগঞ্জ  থানার এস আই সুজন ঘটনার সত্যতা নিশ্চিত  করে জানান, পরিবারপর পক্ষ থেকে কোন অভিযোগ  না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হ্য়েছে।




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

৪ সেপ্টেম্বর, ২০২২ ০৯:১২ পূর্বাহ্ন

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

৪ সেপ্টেম্বর, ২০২২ ০৯:১২ পূর্বাহ্ন

 সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

৪ সেপ্টেম্বর, ২০২২ ০৯:১২ পূর্বাহ্ন

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

৪ সেপ্টেম্বর, ২০২২ ০৯:১২ পূর্বাহ্ন