শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার আহবান আ স ম রবের

    জাগো কণ্ঠ ডেস্ক

    ৬ ডিসেম্বর, ২০২১ ০৭:৪৪ অপরাহ্ন

    ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার আহবান আ স ম রবের
    গবিসাসের সেমিনারে অতিথিরা

    জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) এর সভাপতি আ.স.ম. আব্দুর রব বলেছেন, আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। আমাকে ভয় দেখাবেন না। ইতিহাস থেকে শিক্ষা নিন। পূর্বে যারাই খারাপ করেছে, তাদের পরিণতি ভালো হয়নি।

    সোমবার (৬ ডিসেম্বর) সাভারের গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গবিসাস) কর্তৃক আয়োজিত 'মুক্তিযুদ্ধ, গণতন্ত্র ও সাম্প্রতিক বাংলাদেশ' শীর্ষক সেমিনারে সরকারের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

    এতে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ কল্যাণ পার্টির সভাপতি মেজর জেনারেল (অব:) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম (বীরপ্রতিক), জাতীয় সমাজতান্ত্রিক নারী জোটের সভাপতি বেগম তানিয়া রব, বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও প্রশাসন বিভাগের প্রধান ড. রাহমান চৌধুরী, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু, সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগের প্রধান শহীদুল ইসলাম মল্লিক প্রমুখ।

    আব্দুর রব আরও বলেন, রাজনীতি মানে রাজার নীতি নয়। রাষ্ট্র কীভাবে পরিচালনা করবে তাই রাজনীতি। নিজের ভোগ বিলাস তথা রাজার নীতি আসলে রাজনীতি নয়।

    মেজর ইবরাহিম বলেন, আজকের তরুণরাই আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দিবে। তাই তরুণদেরকে পড়াশোনা ও সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে নিজেদেরকে বিবেকবান মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।

    তিনি আরও বলেন, তরুণদের জেগে উঠতে হবে। এক সাগর রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা এনেছি। এই রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করা যাবেনা। আমাদের উচিত দেশের জন্য কাজ করে যাওয়া।

    বেগম তানিয়া রব বলেন, বর্তমানে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলন যৌক্তিক। শিক্ষার্থীদেরকে আমরা রাষ্ট্রীয়ভাবে ভালো অবস্থান দিতে পারিনি। দিতে পারলে তারা হাফ পাসের জন্য বা অন্যান্য কারণে আন্দোলন না করে শান্ত ছেলের মতো দেশের উন্নয়নে কাজ করতো।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গবিসাসের সভাপতি মো. রোকনুজ্জামান মনি ও সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক অনিক আহমেদ। এর আগে গবিসাস কার্যালয়ের দেয়ালে পলাশী যুদ্ধ থেকে শুরু করে সাম্প্রতিক সময় পর্যন্ত উল্লেখযোগ্য ঘটনার ফিচার সম্বলিত 'একখণ্ড বাংলাদেশ' উদ্বোধন করা হয়৷




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    ৬ ডিসেম্বর, ২০২১ ০৭:৪৪ অপরাহ্ন

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ৬ ডিসেম্বর, ২০২১ ০৭:৪৪ অপরাহ্ন

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    ৬ ডিসেম্বর, ২০২১ ০৭:৪৪ অপরাহ্ন