শিবগঞ্জে বজ্রপাত নিরোধক যন্ত্র পরিদর্শনে ডিডি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

১০ সেপ্টেম্বর, ২০২২ ১১:৩০ পূর্বাহ্ন

শিবগঞ্জে বজ্রপাত নিরোধক যন্ত্র পরিদর্শনে ডিডি

শিবগঞ্জে বজ্রপাত নিরোধক যন্ত্র স্থাপনের কাজ পরিদর্শন করেছেন দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন-১) আমিনুল হক। বৃহস্পতিবার দিনব্যাপী তিনি উপজেলার সোনামসজিদ স্থলবন্দর, জালমাছমারী ও তর্তিপুর আশ্রয়ণ প্রকল্প এলাকায় স্থাপিত বজ্রপাত নিরোধক যন্ত্র পরিদর্শন করেন।

এ সময় তিনি কাজের গুণমানের সন্তুষ্টি প্রকাশ করে বলেন,এটি জাতীয় সম্পদ। টিকিয়ে রাখার দায়িত্ব আপনারদের। বজ্রপাতে ঘন ঘন প্রাণহানি ঠেকাতে এটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে জানিয়ে বজ্রপাত রোধে সচেতনতামূলক পরামর্শ দেন।

পরে আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের খোঁজ খবর নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন তিনি আরও বলেন, পর্যায়ক্রমে প্রতিটি গুরুত্বপূর্ণ ও জনসমাগম এলাকায় এ বজ্রপাত নিরোধক যন্ত্র স্থাপন করা হবে। একই সঙ্গে গোমস্তাপুর ও নারায়ণপুর এলাকাসহ বিভিন্ন এলাকায় স্থাপিত বজ্রপাত নিরোধক যন্ত্র স্থাপনের কাজ পরিদর্শন  করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আলী হায়দার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম ও দুলর্ভপুর ইউপি সদস্য আকতারুল ইসলামসহ অন্যরা।

 




সারাদেশ - এর আরো খবর

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

১০ সেপ্টেম্বর, ২০২২ ১১:৩০ পূর্বাহ্ন

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

১০ সেপ্টেম্বর, ২০২২ ১১:৩০ পূর্বাহ্ন

শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

১০ সেপ্টেম্বর, ২০২২ ১১:৩০ পূর্বাহ্ন

 সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

১০ সেপ্টেম্বর, ২০২২ ১১:৩০ পূর্বাহ্ন

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

১০ সেপ্টেম্বর, ২০২২ ১১:৩০ পূর্বাহ্ন

 যাত্রী পরিবহনে যে রেকর্ড গড়েছে শাহ আমানত বিমানবন্দর

যাত্রী পরিবহনে যে রেকর্ড গড়েছে শাহ আমানত বিমানবন্দর

১০ সেপ্টেম্বর, ২০২২ ১১:৩০ পূর্বাহ্ন