মহারাজপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ময়

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

১২ সেপ্টেম্বর, ২০২২ ১২:০৮ অপরাহ্ন

মহারাজপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ময়

চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুর ইউনিয়নের মহারাজপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে রক্তের গ্রুপ নির্নয় কর্মসূচী পালন করেছে মহারাজপুর ব্লাড ফাউন্ডেশন। রবিবার সকালে উদ্বোধনী অনুষ্ঠানে মহারাজপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আল অহিদ নবারনের সভাপতিত্বে অতিথি ছিলেন মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান নাহিদ ইসলাম রাজন, আহাসানুল হক রনি।

রক্ত দানে সবার আগ্রহ বাড়াতে ও ইউনিয়নের অধিকাংশ নাগরিকের রক্তের গ্রুপের ডাটাবেজ তৈরীর লক্ষ্যে এ কর্মসূচী বলে জানিয়েছেন মহারাজপুর ব্লাড ফাউন্ডেশনের সংগঠকরা।

মহারাজপুর ব্লাড ফাউন্ডেশনের সংগঠক, মোহাম্মদ মাসুম আলী ও হারুনুর রশিদ জানান, ‘যদি হই রক্তদাতা জয় করব মানবতা স্লোগানে ফেসবুক গ্রুপের মাধ্যমে তাদের যাত্রা শুরু, রক্তদাতাদের একটি ডাটাবেজ তৈরী  ও প্রয়োজনে একে অন্যের সাথে যোগাযোগ স্থাপন করিয়ে দিতেই রক্তের গ্রুপ নির্ময়ের এ কর্মসূচী হাতে নেয়া। আগামীতেও এ ধরনেই কার্যক্রম আমরা অব্যাহত রাখব, যাতে অন্তত সবাই নিজের রক্তের গ্রুপ নিজে জানে ও প্রয়োজনে অন্যকে রক্ত দিতেও পারে।

রবিবার দিনব্যাপী আয়োজনে  বিনামূল্যে প্রায় ৮০০ অধিক মানুষের রক্তের গ্রুপ নির্ময় ও তাদের তথ্য সংরক্ষন করে সংগঠনটির কর্মীরা। সকাল ৯টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত এ কর্মসূচীতে মহারাজপুর ব্লাড ফাউন্ডেশনের মোহাম্মদ সিহাব আলী, আবু সালেক, মোহাম্মদ নাঈম ইসলাম,মোহা¥দ আল আমিনসহ ২০ জন সদস্য দ্বায়িত্বপালন করেন।

 




সারাদেশ - এর আরো খবর

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

১২ সেপ্টেম্বর, ২০২২ ১২:০৮ অপরাহ্ন

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

১২ সেপ্টেম্বর, ২০২২ ১২:০৮ অপরাহ্ন

 সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

১২ সেপ্টেম্বর, ২০২২ ১২:০৮ অপরাহ্ন

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

১২ সেপ্টেম্বর, ২০২২ ১২:০৮ অপরাহ্ন