বঙ্গোপসাগরে নিম্নচাপ ও অস্বাভাবিক জোয়ারের পানিতে পিরোজপুর জেলার বেশ কিছু নিম্নাঞ্চল পানিতে প্লাবিত হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে নদী তীরবর্তী বসবাসরত পরিবারের বাসিন্দারা।
বিশেষ করে মঠবাড়িয়া উপজেলার মাঝেরচর খেতাছিড়া, হোগলপাতি, ভোলমারার চর, ছোট মাছুয়া, তেতুল বাড়িয়া প্রভৃতি চর জোয়ারের পানিতে নিম্মজিত হয়। পাশাপাশি ভান্ডারিয়ার জুনিয়ার চর, হারিণপালা, তেলিখালী, বোথলা, নদমূলা জোয়ারের পানিতে প্লাবিত হয়।
ইন্দুরকানী উপজেলার সাউথখালীর চর, কলারণ, খোলপটুয়া, কালাই, উমিদপুর, পাড়েরহাট, সদর উপজেলার শংকরপশা, দুর্গাপুর শারিকতলা-ডুমরিতলা ইউনিয়নের বিভিন্ন গ্রাম, কাউখালী উপজেলার বিভিন্ন গ্রাম জোয়ারে জলমগ্ন হয়।
অনেকের মাছের ঘের, কলা বাগানসহ সবজি ক্ষেত পানির তালিয়ে গেছে।