শিবগঞ্জের রুহুল আমিন হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

১৯ সেপ্টেম্বর, ২০২২ ০৭:৪২ পূর্বাহ্ন

শিবগঞ্জের রুহুল আমিন হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

শিবগঞ্জের রুহুল আমিন হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। রবিবার ভোর ৪টার দিকে নওগাঁ জেলার পোরশা উপজেলা নিতপুর ইউনিয়নের গানোর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের খড়কপুর গ্রামের মৃত মোফাজ্জল হকের ছেলে মোঃ মোজাম্মেল হক(৬৫)।
রোববার দুপুরে র‌্যাবের  পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোর ৪টার দিকে নওগাঁ জেলার পোরশা উপজেলা নিতপুর ইউনিয়নের গানোর এলাকা থেকে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির ও কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে মোজাম্মেল হক কে গ্রেফতার করা হয়।

র‌্যাব আরো জানায়, গত ২ সেপ্টেম্বর জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ঘরের ছাদের পানি পড়ার মত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে ছোট ভাই  মোজাম্মেল হক ও তার ছেলেরা   রুহুল আমিনকে  লাঠির আঘাতে গুরুতর আহত হয়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তাঁর মৃত্যু হয়। ঐদিনই  নিহতের পরিবার বাদি হয়ে মোজাম্মেল হক  সহ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। ঘটনার পর থেকে প্রধান আসামীসহ অন্যান্য আসামীরা পলাতক থাকে। এরপর থেকে র‌্যাবের একটি চৌকস গোয়েন্দা দলের নজরদারী এবং তথ্য প্রযুক্তির সাহায্যে হত্যা মামলার প্রধান আসামী মোজাম্মেল হক এর অবস্থান নিশ্চিত হয়ে ওই এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

 




সারাদেশ - এর আরো খবর

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

১৯ সেপ্টেম্বর, ২০২২ ০৭:৪২ পূর্বাহ্ন

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

১৯ সেপ্টেম্বর, ২০২২ ০৭:৪২ পূর্বাহ্ন

শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

১৯ সেপ্টেম্বর, ২০২২ ০৭:৪২ পূর্বাহ্ন

 সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

১৯ সেপ্টেম্বর, ২০২২ ০৭:৪২ পূর্বাহ্ন

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

১৯ সেপ্টেম্বর, ২০২২ ০৭:৪২ পূর্বাহ্ন

 যাত্রী পরিবহনে যে রেকর্ড গড়েছে শাহ আমানত বিমানবন্দর

যাত্রী পরিবহনে যে রেকর্ড গড়েছে শাহ আমানত বিমানবন্দর

১৯ সেপ্টেম্বর, ২০২২ ০৭:৪২ পূর্বাহ্ন