শিবগঞ্জে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ- প্রজেক্ট( এন এ টিপি-২) এর আওতায় পিকআপ ভ্যান বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শিবগঞ্জ উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে শনিবার দুপুরে শিবগঞ্জ উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো: আবুল হায়াতের সভাপতিত্বে ভ্যান বিতরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মাহবুবুল হক, প্রাণীসম্পদ অধিদপ্তরের শিবগঞ্জ উপজেলা অফিসার রণজিত কুমার, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ চৌধুরী জুবায়ের আহাম্মদ ।
মৎস্য অধিদপ্তরের শিবগঞ্জ উপজেলার সিনিয়র অফিসার আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে মৎস্য অধিদপ্তরের সচিব ডা. এুমাম্মদ ইয়ামিন চৌধুরী বলেন বাংলাদেশ সরকার খাদ্যে স্বয়ং সম্পুর্ন হয়েছে।তবে মাছের কিছুটা ঘাটতি রয়েছে। তবে জেলে বান্ধব সরকারের প্রধান মন্ত্রী শেখ হাসিনা মাছের উৎপাদন বাড়াতে সর্বাত্তক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তার নির্দেশনায় আমরা জেলের মাঝে সার্বক্ষনিক যোগাযোগ রক্ষা করে মাছের চাহিদা মিটাতে বেশী বেশী মাছ উৎপাদনে সব ধরনের সহযোগিতা করে যাচ্ছি। মাছ ধরার ক্ষেত্রে যান্ত্রিক মেশিন, মাছ সংরক্ষনে প্রয়োজনীয় ব্যবস্থা ও বৈজ্ঞানিক পদ্ধিতে মাছ উৎপাদন এর জন্য আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।
তিনি আরো বলেন শিবগঞ্জ উপজেলার জন্য ১৩ মেট্রিক টন মাছের চাহিদা থাকলেও উৎপাদন হয় মাত্র ৮ মেট্রিক টন . ঘাটতি রয়েছে আরো ৫ ¤্রিেটক টন। যা অল্প সময়ের মধ্যে পুরণ হবে ইনশাল্লাহ। মতবিনিময় সভা শেষে শিবগঞ্জে কমন ইন্টারেস্ট গ্রুপ সিআইজি সৎস্য সমবায় সমিতি লিমিটেডের মাঝে শিবগঞ্জ উপজেলা মৎস্য অধিদপ্তরের তত্ত্বাবধানে ২৬লাখ ১৫ হাজার টাকা ব্যয়ে দুটি পিকআপ ভ্যানের চাবি তুলে দেন সচিব ডা. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। সবশেষে সচিব ও মাহপরিচালক সহ মৎস্য ও প্রাণীসম্পদ অধিদপ্তরের অফিসার দ্বয় সহ বিভিন্ন দপÍরের অফিসাগণ ও বিভিন্ন এলাকার মাছচাষীগণ শিবগঞ্জর পাগলা নদীতে পুকুরিয়া নামক স্থানে মাছেল অভয়াশ্রম ও আইপিআরএস পদ্ধতিতে মাছ চাষ প্রকল্প পরিদর্শন করে।