চাকরি দেয়ার নামে ২১ লাখ টাকা আত্মসাৎ, কথিত ৫ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

মাহমুদুন্নবী, পত্নীতলা ( নওগাঁ ) প্রতিনিধি

২২ সেপ্টেম্বর, ২০২২ ১০:২২ পূর্বাহ্ন

চাকরি দেয়ার নামে ২১ লাখ টাকা আত্মসাৎ, কথিত  ৫ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

পত্রিকায় চাকরি দিবেন বলে প্রায় ২১ লক্ষ টাকা হাতিয়ে নেবার অভিযোগ উঠেছে  পত্নীতলা উপজেলা প্রেসক্লাবের কথিত সভাপতি কাজী  শামিউল আরিফ শাওন সহ নওগাঁর কথিত ৫ জন সাংবাদিকের বিরুদ্ধে। এ বিষয়ে  মানিক হোসন বাদী  হয়ে আদালতে মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা যায়, ” দৈনিক বিডিসি ক্রাইম নিউজ” নামক পত্রিকায় চাকুরী দেওয়ার কথা বলে মো: শহিদুল ইসলাম, মো: আনিছুর রহমান, মো: জহুরুল হক ( কাজল), পত্নীতলা উপজেলা প্রেসক্লাবের কথিত সভাপতি কাজী  শামিউল আরিফ ( শাওন ) ও মাহবুব আলম ২০ লক্ষ ৮১ হাজার টাকা আত্যসাৎ করেন।

এবিষয়ে বাদী  মো: মানিক হোসন জানান,” দৈনিক বিডিসি ক্রাইম নিউজ” পত্রিকায় চাকুরী  দিবেন বলে আমাদের দশ জনের নিকট হতে ধামইরহাট উপজেলার আমাইতারা বাজার এলাকার বাচ্চু মন্ডলের ছেলে মো: শহিদুল ইসলাম, একই উপজেলার বাসুদেবপুর এলাকার রইচ উদ্দীনের ছেলে আনিছুর রহমান, নওগাঁ সদও উপজেলার মখরপুর এলাকার মোজাম্মেল হক এর ছেলে মো: জহুরুল হক ( কাজল ), পত্নীতলা উপজেলার চাঁদপুর এলাকার কাজী আবু হেনা মোস্তফা কামালের ছেলে পত্নীতলা উপজেলা প্রেসক্লাবের কথিত সভাপতি কাজী  শামিউল আরিফ শাওন ও ধামইরহাট উপজেলার খেলনা এলাকার মো: ইসমাইল হোসেনের ছেলে মো: মাহবুব আলম তাদের কথিত প্রেসক্লাবের রুমে  ২০ লক্ষ ৮১ হাজার টাকা নেন। এর মধ্যে আমার কাছ থেকে ৪ লক্ষ ৭৫ হাজার,  মোশারফ হোসেন ও শান্তের কাছ থেকে ২ লক্ষ ৭৫ হাজার, আরিফ হোসেন এর কাছ থেকে ২ লক্ষ, সবুজ হোসেন এর কাছ থেকে ২ লক্ষ ৫০ হাজার, সাব্বির হোসাইন এর কাছ থেকে  ১ লক্ষ ২৩ হাজার, সজিব হোসেনের কাছ থেকে ১ লক্ষ ২৫ হাজার, রিমন হোসেন এর কাছে থেকে ১ লক্ষ. রফিকুল ইসলাম ও ময়েন এর কাছ থেকে  ৩ লক্ষ ১৮ হাজার, আজিজুল হকের কাছ থেকে ১ লক্ষ ২৫ হাজার ও মোছা: জেবা ফারহার কাছ থেকে ৮০ হাজার টাকা নেন। টাকা দেবার কিছুদিন পর যখন আমরা জানতে পারি বিডিসি ক্রাইম নিউজ নামক কোন পত্রিকা সরকারি মিডিয়াভূক্ত নয়। এ বিষয়ে শহিদুল ইষলাম কে বললে তিনি বলেন, ” বিডিসি ক্রাইম নিউজ” পত্রিকায় ক্রাইম শব্দটি লিখা আছে বলে মাননীয় মন্ত্রী  এই পত্রিকার অনুমোদন দিবেন না। যার কারণে আমাদের নতুন পত্রিকা ” দৈনিক বাংলার পাতা” নামক পত্রিকা চাকুরী দিবো। পরবর্তীতে খোঁজ খবর নিয়ে দেখি দৈনিক বিডিসি ক্রাইম নিউজ ও দৈনিক বাংলার পাতা নামক দুটি পত্রিকায় ভূয়া। পরবর্তীতে আমরা আমাদের টাকা ফেরত চাইলে আসামীগণ সংসদ সদস্য, এমপি, মন্ত্রীসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির নাম বলে বিভিন্ন ধরণের হুমকি- ধামকি দেন। পরবর্তীতে আমরা খোঁজ- খবর নিয়ে দেখি সব ভূয়া।  আমরা আমাদের টাকা ফেরত না পাওয়ায় আদালতের আশ্রয় নিয়েছি।

এ বিষয়ে অভিযুক্ত পত্নীতলা উপজেলা প্রেসক্লাবের সভাপতি কাজী  শামিউল আরিফ (শাওন) এর সাথে মুঠোফোনে বার বার যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেন নি।




সারাদেশ - এর আরো খবর

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

২২ সেপ্টেম্বর, ২০২২ ১০:২২ পূর্বাহ্ন

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

২২ সেপ্টেম্বর, ২০২২ ১০:২২ পূর্বাহ্ন

শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

২২ সেপ্টেম্বর, ২০২২ ১০:২২ পূর্বাহ্ন

 সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

২২ সেপ্টেম্বর, ২০২২ ১০:২২ পূর্বাহ্ন

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

২২ সেপ্টেম্বর, ২০২২ ১০:২২ পূর্বাহ্ন

 যাত্রী পরিবহনে যে রেকর্ড গড়েছে শাহ আমানত বিমানবন্দর

যাত্রী পরিবহনে যে রেকর্ড গড়েছে শাহ আমানত বিমানবন্দর

২২ সেপ্টেম্বর, ২০২২ ১০:২২ পূর্বাহ্ন