শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান

    সালমা রহমান হেপী বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত

    পিরোজপুর প্রতিনিধি

    ২৭ সেপ্টেম্বর, ২০২২ ০৭:৫৯ পূর্বাহ্ন

    সালমা রহমান হেপী বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত

    পিরোজপুর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী সালমা রহমান হেপী বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালে তাকে বেসরকারীভাবে নির্বাচিত ঘোষনা দেন পিরোজপুর জেলা প্রশাসক ও জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহেদুর রহমান।  

    সদ্য নির্বাচিত সালমা রহমান হেপী পিরোজপুরে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শহীদ ওমর ফারুকের বোন এবং বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত একমাত্র নারী প্রার্থী। তিনি পিরোজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমানের স্ত্রী এবং জাতীয় মহিলা পরিষদের জেলার সাধারণ সম্পাদক ও পৌর আওয়ামীলীগের সদস্য।

    জানাযায়, প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে সন্মান জানিয়ে দলীয় সিদ্ধান্তে রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুরে পিরোজপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ জেলা আওয়ামীলীগের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে নিজের প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন। পরে তিনি জেলা প্রশাসক ও জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহেদুর রহমান এর কার্যালয়ে গিয়ে চেয়ারম্যান পদে মনোনয় পত্র প্রত্যাহার করেন। এছাড়াও চেয়ারম্যান পদে অন্যান্য প্রার্থী হাসিনা মনি, আমির হোসেন ও আবদুল্লাহ আল মাসুদ তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।  

    পিরোজপুর জেলা প্রশাসক ও জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহেদুর রহমান বলেন, আওয়ামীলীগের মনোনীত নারী চেয়ারম্যান প্রার্থীর বিপক্ষের চেয়ারম্যান প্রার্থীরা নিজেদের প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন। তাই সালমা রহমান পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে বিনা প্রতিদন্দিতায় বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।

    প্রসঙ্গত, আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে একজন চেয়ারম্যান, সাত উপজেলায় সাতজন সাধারণ সদস্য ও তিনজন সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচিত হবেন। জেলা পরিষদ নির্বাচনে পুরুষ সদস্য মোট ১৯ জন  এবং সংরক্ষিত মহিলা সদস্য ১০ জন প্রার্থী প্রতিদ্বান্দতা করবেন।  জেলায় মোট ভোটার ৭৪৭ জন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৭ সেপ্টেম্বর, ২০২২ ০৭:৫৯ পূর্বাহ্ন