শিবগঞ্জে জামে মসজিদ উদ্বোধন

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

২৮ সেপ্টেম্বর, ২০২২ ০১:০০ অপরাহ্ন

শিবগঞ্জে জামে মসজিদ উদ্বোধন

শিবগঞ্জে জামে মসজিদ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে চ্যারিটি ও বিশিষ্ট সমাজসেবক আল মামুনের যৌথ অর্থায়নে ১৯ লাখ ৫৪ হাজার টাকা ব্যয়ে উমরপুর বিশ্বাসপাড়া জামে মসজিদের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী  অফিসার আবুল হায়াত।

উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার মিজানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার প্রকৌশলী আরিফুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আবদুল মান্নান, শ্যামপুর ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম ও প্যানেল চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মফিজ উদ্দিনসহ মসজিদ কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক এবং স্থানীয় মুসল্লিরা এ সময় উপস্থিত ছিলেন। এর আগে জামে মসজিদে জোহরের নামাজ আদায় করা হয়।




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

২৮ সেপ্টেম্বর, ২০২২ ০১:০০ অপরাহ্ন

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

২৮ সেপ্টেম্বর, ২০২২ ০১:০০ অপরাহ্ন

 সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

২৮ সেপ্টেম্বর, ২০২২ ০১:০০ অপরাহ্ন

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

২৮ সেপ্টেম্বর, ২০২২ ০১:০০ অপরাহ্ন