কানসাটে দেড় মাসেও সন্ধান মেলেনি গৃহবধূ আঁখির

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

৫ অক্টোবর, ২০২২ ০৯:৩০ পূর্বাহ্ন

কানসাটে দেড় মাসেও সন্ধান মেলেনি গৃহবধূ আঁখির

শিবগঞ্জ উপজেলার কানসাটে দেড় মাস পার হলেও নিখোঁজ গৃহবধু আঁখি রানীর (১৯) সন্ধান মেলেনি। তবে শিবগঞ্জ থানা পুলিশ বলছে- নিখোঁজ গৃহবধুর সন্ধানে অভিযান অব্যহত রয়েছে।

নিখোঁজ গৃহবধূ হচ্ছে- উপজেলার কানসাট বাজারের উজ্জলের স্ত্রী। নিখোঁজের পরদিন স্ত্রীর সন্ধান চেয়ে শিবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন স্বামী উজ্জল। সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে,  গৃহবধূ আঁখি রানী বাসার কাউকে কিছু না বলে গত ৭ আগস্ট বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। পরে বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে বাধ্য হয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়।

স্বামী উজ্জল জানান, স্ত্রী বাড়ি থেকে যাওয়ার সময় তার পরনে ছিলো লাল রংয়ের শাড়ী ও কালো ওরনা। চেহারা গোলাকার ও গায়ের রং ফর্সা। উচ্চতা আনুমানিক ৪ ফুট। শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, নিখোঁজ গৃহবধূ উদ্ধারের জন্য অভিযান অব্যহত রয়েছে। সন্ধান পেলে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

৫ অক্টোবর, ২০২২ ০৯:৩০ পূর্বাহ্ন