শিবগঞ্জে শিক্ষাবিদ ইদ্রিস আহমদ মিঞার ৫৬ তম মৃত্যুবার্ষিকী পালিত

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

১২ অক্টোবর, ২০২২ ০৮:১৪ পূর্বাহ্ন

শিবগঞ্জে শিক্ষাবিদ  ইদ্রিস আহমদ মিঞার ৫৬ তম মৃত্যুবার্ষিকী পালিত

শিবগঞ্জে অবিভক্ত ভারতের শিক্ষাবিদ রাজনীতিবি   ও আদিনা কলেজের প্রতিষ্ঠাতা ইদ্রিশ আহমদ মিঞার ৫৬ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। রবিবার ৯ অক্টোবর ২০২২ বিকেলে তাঁর নিজ প্রতিষ্ঠিত আদিনা ফজলুল হক সরকারি কলেজ অডিটোরিয়ামে ইদ্রিস আহমদ মিঞা ট্রাস্টের আয়োজনে ৫৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিশিষ্ট ব্যবসায়ী, বেলাল ই বাকী ইদ্রিসী এর সভাপতিত্বে ও আদিনা কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো: কিরণ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রধান  অতিথি  ছিলেন  সমাজকল্যাণ মন্ত্রনালয়ের সাবেক সচিব  জিল­ার রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরমাণু শক্তি কেন্দ্রের  গবেষক হিসেবে  ড: মো: সফিউর রহমান, প্রাক্তন অধ্যাপক মো: আকরাম আলী, আদিনা ফজলুল হক সরকারি কলেজের অনার্স সেকশনের প্রতিষ্ঠাতা ইত্তেহাদ তৌহিদুল ইদ্রিসি (কলিন্স), দাদনচক এইচএম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রাব্বানী ও মাওলানা  মনিরুল  ইসলাম সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রয়াত শিক্ষাবিদ ইদ্রিশ আাহম্মেদেও  আত্মার মাগফিরাত কামনা করেন বিশেষ মোনাজাত করা হয়।উলে­খ্য, ১৮৯৪ সালের ১৩ই সেপ্টেম্বর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাদনচক গ্রামে তিনি জন্মগ্রহন করেন।

 




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

১২ অক্টোবর, ২০২২ ০৮:১৪ পূর্বাহ্ন

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

১২ অক্টোবর, ২০২২ ০৮:১৪ পূর্বাহ্ন