শিবগঞ্জে র‌্যাবের অভিযানে ভূয়া ডাক্তারসহ আটক-২

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

১৫ অক্টোবর, ২০২২ ০৭:৩৮ পূর্বাহ্ন

শিবগঞ্জে র‌্যাবের অভিযানে ভূয়া ডাক্তারসহ আটক-২

শিবগঞ্জে র‌্যাবের অভিযানে ভূয়া ডাক্তার ও তাঁর সহযোগীকে আটক করেছে র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। বৃহষ্পতিবার দুপুরে শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের উমরপুর ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃত ভূয়া ডাক্তার শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের উমরপুর খোঁচপাড়ার  শফিকুল ইসলামের ছেলে  মাসুম আলী(৩২) ও তাঁর সহযোগী শ্যামপুর টিকোশ গ্রামের  একরামুল হকের ছেলে  আব্দুল মতিন(২০)।

র‌্যাবের  প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলাম এর নেতৃত্বে শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের উমরপুর-খোঁচপাড়া গ্রামস্থ কথিত ডাঃ মাসুম আলীর চেম্বার আদর্শ চিকিৎসালয়ে অভিযান চালিয়ে ২টি প্রেসক্রিপশন প্যাড, ১ সেট এনালগ বিপি মেশিন, ১টি টুল বক্স, ১১টি কাচি, ১টি ভূয়া প্রেসক্রিপশন ও ১টি ঔষধ ক্রয়ের ভাউচারসহ কথিত ভূয়া চিকিৎসক  মাসুম আলী ও তার সহযোগী আব্দুল মতিন কে আটক করা হয়।

র‌্যাব আরো জানায়,আটককৃতদ্বয় দেশের কিংবা বিদেশের স্বীকৃত কোন মেডিক্যাল কলেজ হতে চিকিৎসা বিষয়ে কোন ডিগ্রী অর্জন না করেই প্রতারনার আশ্রয় নিয়ে অননুমোদিতভাবে ডাক্তারী প্রেসক্রিপশন করে গরিব অসহায় রোগীদের নিকট হতে মোটা অংকের টাকার বিনিময়ে বিগত কয়েক বছর ধরে ভূল চিকিৎসা দিয়ে আসছিল। একজন ভূক্তভোগীর অভিযোগে জানা যায় যে, তিনি তাঁর স্ত্রীর মাথার টিউমার অপারেশন করার জন্য ভূয়া ডাক্তার  মাসুম আলী এর নিকট যায়।

ভূয়া ডাক্তার টিউমার অপারেশন না করে সেখানে এসিড প্রয়োগ করলে রোগীর অবস্থা আশঙ্কা হলে ভুক্তভোগীরা মামলা করে।তাছাড়া  বিষয়টি নিয়ে মিডিয়ায় সংবাদ প্রকাশিত হলে  ব্যাপক চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে র‌্যাব সরেজমিনে তদন্তকালে বিষয়টির সত্যতা পেলে ভূয়া ডাক্তার ও তাঁর সহযোগীকে র‌্যাবের একটি টহল দল কর্তৃক আটক করা হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

১৫ অক্টোবর, ২০২২ ০৭:৩৮ পূর্বাহ্ন

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

১৫ অক্টোবর, ২০২২ ০৭:৩৮ পূর্বাহ্ন