শিবগঞ্জে প্রায় ৩হাজার লিটার চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জামাদি সহ এক যুবককে আটক করেছে র্যাব ৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প শাখার সদস্যরা।আটককৃতব্যক্তি হলো জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউপির চাঁনশিকারী গ্রা মের হাদিসুলের ছেলে বাইরুল ইসলাম(৪২)।
মঙ্গলাবার গভীর রাতে র্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যার সময় কোম্পনী অধিনায়ক লে: কমান্ডার রুহ ফি তাহমিন তৌকিরের নেতৃত্বে র্যাবের একটি চৌকস দল চাঁনশিকারী গ্রামে বাইরুলের বাড়িতে অভিযান চালিয়ে ২হাজার ৯ ৫০ লিটার চোলাই মদ ও চোলাই মদ তৈরীর সরঞ্জাদিসহ হাতেনাতে বাইরুল ইসলামকে আটক করা হয়।
এঘটনায় শিবগঞ্জ থানায় একটি মাদক মামলা হয়েছে এবং বাইুরুলকে থানা পুলিশের সহায়তায় জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।