নাচোলে সড়ক দূর্ঘটনায় একজনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

২২ অক্টোবর, ২০২২ ০৮:৩৯ পূর্বাহ্ন

নাচোলে সড়ক দূর্ঘটনায় একজনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার জোনাকিপাড়া এলাকায় ট্রাকের ধাক্কায় মজিবুর রহমান নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের বিসারত আলীর ছেলে।

শুক্রবার সন্ধ্যায় এ দূর্ঘটনা ঘটে। এতে মজিবুর রহমানকে বহনকারী ভ্যানের চালক একই এলাকার রেজাউল করিমের ছেলে সাকিব আলী গুরতর আহত হয়েছেন। তাকে নাচোল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী পাঠানো হয়েছে।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান জানান, শুক্রবার সন্ধ্যায় নাচোল- নেজামপুর সড়কের জোনাকিপাড়া এলাকায় ভ্যানের সাথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের ধাক্কায়, ভ্যানের চালক ও যাত্রী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে, ভ্যানের যাত্রী মজিবুর রহমান মারা যান, গুরুতর আহত ভ্যান চালক সাকিবকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

২২ অক্টোবর, ২০২২ ০৮:৩৯ পূর্বাহ্ন

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

২২ অক্টোবর, ২০২২ ০৮:৩৯ পূর্বাহ্ন