গোমস্তাপুরে পানিকে ডুবে শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

২২ অক্টোবর, ২০২২ ০৮:৪৪ পূর্বাহ্ন

গোমস্তাপুরে পানিকে ডুবে শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পানিতে ডুবে আরাফা আলী (১৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের দাঁড়িপাতা গ্ৰামে এ ঘটনা ঘটে। মৃত শিশু ওই গ্রামের তরিকুল ইসলামের ছেলে।  

স্থানীয়রা জানায়, দুপুর বাড়ির পাশের দিঘীতে সহপাঠীদের সঙ্গে গোসল করতে যায় আরাফাত। এসময় সাঁতার না জানায় পানিতে ডুবে যায় সে। পরে এলাকাবাসী তার মরদেহ উদ্ধার করে।  

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। কারো কোন অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। 




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

২২ অক্টোবর, ২০২২ ০৮:৪৪ পূর্বাহ্ন

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

২২ অক্টোবর, ২০২২ ০৮:৪৪ পূর্বাহ্ন