শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • জায়গা-জমি নিয়ে বিরোধ

    পাইকগাছায় বাড়ি-ঘর ভাংচুর ও গাছ কেটে ক্ষতিসাধন

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

    ১২ ডিসেম্বর, ২০২১ ০৮:২৭ পূর্বাহ্ন

    পাইকগাছায় বাড়ি-ঘর ভাংচুর ও গাছ কেটে ক্ষতিসাধন
    পাইকগাছায় জমি নিয়ে বিরোধে বাড়ি-ঘর ভাংচুর

    পাইকগাছায় জায়গা-জমির বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষরা প্রতিবেশীদের বাড়ী-ঘর ভাংচুর ও গাছ-পালা কেটে ক্ষতিসাধন করেছে বলে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে পুলিশের হস্তক্ষেপ কামনা করেছে ক্ষতিগ্রস্ত পরিবার।


    প্রাপ্ত অভিযোগে জানাগেছে, উপজেলার আলমতলা গ্রামের মৃত নূর মোহাম্মদ সরদারের ছেলে লোকমান সরদার, আব্দুল মাজেদ, গফফার সরদার ও আব্দুর রহমান গংদের সাথে জায়গা জমি নিয়ে একই এলাকার মৃত অহেদ আলী সরদারের ছেলে আব্দুল মজিদ সরদার গংদের দীর্ঘদিন বিরোধ চলে আসছে। মাজেদ, লোকমান ও গফফার সরদার, চাচা মানিক সরদারের নিকট থেকে ২০১৮ সালে কোবলা দলিল মুলে বসতবাড়ীর ১১ শতক জমি খরিদ করে বসতবাড়ী নির্মাণ ও গাছ-পালা লাগিয়ে দীর্ঘদিন শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছে। চলতি বছর জুলাই মাসে মানিক সরদার মারা গেলে আব্দুল মজিদ সরদার ২০০৯ সালের ৮ শতক জমির একটি দানপত্র দলিল দেখিয়ে উক্ত সম্পত্তি দাবী করে আসছে। এ নিয়ে থানায় দু’পক্ষের উপস্থিতিতে শালিশী বৈঠক হয়। বৈঠকে বিষয়টি নিষ্পত্তি না হওয়ায় থানা পুলিশের পক্ষ থেকে উভয় পক্ষকে শান্তিপূর্ণ অবস্থান বজায় রেখে আদালতে যাওয়ার পরামর্শ দেয়।


    থানা পুলিশের এ নির্দেশনা উপেক্ষা করে প্রতিপক্ষ মজিদ গংরা নালিশী সম্পত্তিতে গিয়ে বাড়ী ঘর ভাংচুর ও গাছ-পালা কেটে ক্ষতিসাধন করে। এ সময় বাঁধা দিতে গেলে প্রতিপক্ষরা সুখজান বিবি ও শামিমা ইয়াসমিনকে মারপিট করে। পরে বিষয়টি আবারও থানা পুলিশ পর্যন্ত গড়ালে বিষয়টি নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট ইউপি সদস্য শরিফুল ইসলাম লিটনের উপর দায়িত্ব দেওয়া হয়।


    এ ব্যাপারে আব্দুর রহমান জানান, প্রতিপক্ষরা আমার পৈত্রিক সম্পত্তির উপর বাড়ি-ঘর ভাংচুর করে ব্যাপক ক্ষতি করেছে। মজিদ সরদার একজন মামলাবাজ লোক। সে দীর্ঘদিন মামলা দিয়ে আমাদের হয়রানি করে আসছে। আমরা যাতে নালিশী সম্পত্তিতে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারি এ জন্য প্রশাসন ও থানা পুলিশের হস্তক্ষেপ কামনা করছি।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১২ ডিসেম্বর, ২০২১ ০৮:২৭ পূর্বাহ্ন