কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হেসাখাল ইউনিয়নের হেসাখাল ( খামার পাড়) গ্রামে সিত্রাং ঘূর্ণিঝড়ের প্রভাবে ঘরের উপর গাছ পড়ে মালয়েশিয়া প্রবাসী নিজাম উদ্দিন (২৮), তার স্ত্রী সাথী আক্তার (২৪) ও কন্যা লিজা ( ৪) নিহত হয়েছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহে রাজিউন। ঘটনাটি ঘটেছে সোমবার দিবাগত রাত ১০ টায়। নিহতরা সম্পর্কে বাবা, মা ও মেয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন হেশাখাল ইউনিনিয়নের চেয়ারম্যান ইকবাল বাহার মজুমদার।।
সূত্রমতে, নিজাম উদ্দিন মালেশিয়া থেকে ছুটিতে বাড়িতে এসেছেন এক মাস আগে। দেশে ফিরে তিনি নতুন ঘর করেছেন ২২০০ বর্গফুটের।
কিন্তু সে ঘরে একদিনও ঘুমাতে পারেননি তিনি। পুরো পরিবার সহ নিহত হলেন তিনি।