চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণ, আহত নারীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

২৬ অক্টোবর, ২০২২ ০৮:০৫ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণ, আহত নারীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরনে আহত ফাহমিনা বেগম(৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (২৪ অক্টোবর) বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল(রামেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ফাহমিদা বেগম চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার জিয়ানগর গ্রামের মৃত. তবজুল হকের স্ত্রী।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আলমগীর জাহান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ককটেল বিস্ফোরণে মা ফাহমিনা বেগম ও ছেলে শহিদুল ইসলাম শহিদ (৪৩) আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল(রামেক) চিকিৎসাধীন ছিল।

সোমবার (২৪ অক্টোবর) বিকেলে ফাহমিনা বেগম মারা গেছেন। আর এখনো চিকিৎসাধীন অবস্থায় রয়েছে তার ছেলে শহিদুল ইসলাম শহিদ। এ মরদেহের সুরতাহাল রিপোর্ট করবে রাজশাহীর রাজপাড়া থানা।

আর এ ঘটনায় শনিবার (২২ অক্টোবর) রাতেই তিন জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও দুই-তিনজনকে আসামি করে বিস্ফোরক আইনে মামলা করেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার উপপরির্দশ (এসআই) অমিত কুমার পান্ডে। এ মামলায় মা ও ছেলে দুজনই আসামি ছিলেন। আর অন্য আসমিদের ধরতে অভিযান অব্যহত রয়েছে।  

এর আগে শনিবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জের জেলা সদর পৌর এলাকার উদয়ন মোড়-জিয়ানগর এলাকার তবজুল হকের বাড়িতে হঠাৎ ককটেল বিস্ফোরণে হয়। এতে গুরতর আহত হয় মা-ছেলে।




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

২৬ অক্টোবর, ২০২২ ০৮:০৫ পূর্বাহ্ন

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

২৬ অক্টোবর, ২০২২ ০৮:০৫ পূর্বাহ্ন