শিবগঞ্জে নীলগাই আটক

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

২৬ অক্টোবর, ২০২২ ০৮:৩১ অপরাহ্ন

শিবগঞ্জে নীলগাই আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে একটি নীলগাই আটক করেছে স্থানীয়রা। পরে ওই নীলগাইটি উদ্ধার করে প্রশাসন। বুধবার দুপুরে জেলার শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের বারিক বাজার এলাকা থেকে আটক করা হয় পশুটি। এসময় নীলগাইটি দেখতে উৎসুক জনতার ভীড় লক্ষ্য করা গেছে।
দাইপুখুরিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মাইনুল ইসলাম জানান,সীমান্তবর্তী বিলভাতিয়া মাঠে প্রথমে নীলগাইটি দেখার পর স্থানীয়রা ধরার
চেষ্টা করে। এসময় পশুটি ক্ষিপ্ত হয়ে দৌড়াতে লাগলে মির্জাপুর, দৌলতবাড়ি ও কামালপুর সহ কয়েকটি এলাকার প্রায় ৫ কিলোমিটার দৌড়ানোর পর স্থানীয়রা আটক করতে সক্ষম হয়।

এব্যাপারে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত জানান, একটি নীলগাই স্থানীয়রা আটক করেছে বলে শোনা গেছে। প্রশাসনের পক্ষ থেকে নীলগাইটি উদ্ধার করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

২৬ অক্টোবর, ২০২২ ০৮:৩১ অপরাহ্ন