চাপাইনবাবগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান হলেন রহুল আমিন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

২৮ অক্টোবর, ২০২২ ০৭:৪০ পূর্বাহ্ন

চাপাইনবাবগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান হলেন রহুল আমিন

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান পদে একক প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি রহুল আমিন। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও জেলা পরিষদ নির্বাচনের রিটানিং কর্মকর্তা এ কে এম গালিভ খান চেয়ারম্যান পদে কোন প্রার্থী না থাকায় তাকে বিনাপ্রতিদ্ব›িদ্বতায় চেয়ারম্যান নির্বাচিত ঘোষনা করেন।

চেয়ারম্যান পদে একক প্রার্থী থাকলেও, সাধারণ ও সংরক্ষিত আসনে রয়েছে একাধিক প্রার্থী। বৃহস্পতিবার সকালে প্রার্থীদের প্রতিক বরাদ্দ দেয়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান জানান, সাধারণ আসনে ২০জন ও সংরক্ষিত আসনে ৫জন প্রতিদ্ব›িদ্বতা করছেন। বৃহস্পতিবার সকালে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেয়া হয়েছে। আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে ভোট গ্রহন। সকাল ৯টা থেকে দুপুর ২টা পযন্ত ভোট গ্রহন করা হবে।

 




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

২৮ অক্টোবর, ২০২২ ০৭:৪০ পূর্বাহ্ন

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

২৮ অক্টোবর, ২০২২ ০৭:৪০ পূর্বাহ্ন