নদীতে গোসলে নেমে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

২৯ অক্টোবর, ২০২২ ০৬:১৬ পূর্বাহ্ন

নদীতে গোসলে নেমে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরের মহানন্দা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের একদিন পর  হোসাইন(১৫) নামের এক মাদ্রাসার শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

শুক্রবার সকালে উপজেলার চৌডালা এলাকার মহানন্দা নদী থেকে ওই শিক্ষার্থীর মরদেহ টি উদ্ধার করা হয়।

মৃত ওই শিক্ষার্থী রহনপুর পৌর এলাকার হামিদপাড়া মহল্লার আব্দুল আলিমের ছেলে । মৃত শিশুটির বাবা আলিম জানান, বৃহষ্পতিবার দুপুরে রহনপুর পৌর এলাকার রেল ব্রীজের নিচে মহানন্দা নদীতে গোসলে গিয়ে নিখোঁজ হোন হোসাইন। পরে স্থানীয়রা তাকে উদ্ধারে চেষ্টা করলে ব্যর্থ হয়। পরবর্তীতে শুক্রবার সকালে  চৌডালা এলাকা থেকে ছেলের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

এ  বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া শিশুটির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

২৯ অক্টোবর, ২০২২ ০৬:১৬ পূর্বাহ্ন

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

২৯ অক্টোবর, ২০২২ ০৬:১৬ পূর্বাহ্ন