শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • পিরোজপুরে ছাত্রলীগের পদ বঞ্চিত নেতাকর্মীদের বিক্ষোভ

    পিরোজপুর প্রতিনিধি

    ৮ নভেম্বর, ২০২২ ১০:১০ অপরাহ্ন

    পিরোজপুরে ছাত্রলীগের পদ বঞ্চিত নেতাকর্মীদের বিক্ষোভ

    পিরোজপুরের ছাত্রলীগের পথ বঞ্চিত নেতাকর্মীরা বিক্ষোভ করেছেন। মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুর ১২ টায় জেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে জেলা ছাত্রলীগের ব্যানারে পদবঞ্চিতরা এই বিক্ষোভ করেন।

    বিক্ষোভটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

    প্রতিবাদ  সমাবেশে বক্তরা বলেন, টাকার বিনিময়ে দেয়া এ কমিটি আমরা মানি না। অছাত্র, বিবাহিতদের দিয়ে ছাত্রলীগ চলতে পারে না। ছাত্রলীগের সাবেক সভাপতির স্বাক্ষর জাল করাসহ বিভিন্ন অপরাধের অভিযোগে যে কমিটি বিলুপ্ত করা হয় সেই কমিটির সাধারণ সম্পাদককে সভাপতি করলে তা কখনোই মানা হবে না। এছাড়া মাদক ব্যবসায়ীদের দিয়ে গঠিত এ কমিটি বাতিল করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষন করছি যাতে এই কমিটি অবিলম্বে বিলুপ্ত করে আবারো নতুন কমিটি করা হয়। আমরা যারা দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতির সাথে যুক্ত তাদের বাদ দিয়ে সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এমন কমিটি দিতে পারেন না। পিরোজপুরের ছাত্রলীগ এটা মানে না।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর