শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ইন্দোনেশিয়ায় ৭.৩ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা

    জাগো কণ্ঠ ডেস্ক

    ১৪ ডিসেম্বর, ২০২১ ১২:২৬ অপরাহ্ন

     ইন্দোনেশিয়ায় ৭.৩ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা
    ভূমিকম্প

    ইন্দোনেশিয়ায় ৭.৩ মাত্রার ভুমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় ১১ টা ২০ মিনিটে ভূমিকম্পে কেঁপে ওঠে গোটা দেশ। তবে এতে  ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

    এদিকে ইন্দোনেশিয়ায় ফ্লোরেস সাগরের কাছে উপকূল এলাকার জন্য সুনামির সতর্কতা জারি করা হয়েছে। ইন্দোনেশিয়ার ন্যাশনাল ওসানিক অ্যান্ড অ্যাটমোসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন-এর প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার বলছে, ভূমিকম্পের কেন্দ্রস্থলের ১০০০ কিলোমিটারের মধ্যে উপকূলের জন্য সুনামির তরঙ্গ ছড়িয়ে পড়ার ঝুঁকি আছে। স্পুটনিক এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।


    প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার সতর্ক করে বলেছে, প্রাথমিক ভূমিকম্পের ওপর ভিত্তি করে ভূমিকম্পের কেন্দ্রস্থলের ১০০০ কিলোমিটারের মধ্যে অবস্থিত উপকূলের জন্য বিপজ্জনক সুনামির শঙ্কা রয়েছে।

    সূত্রমতে, ইন্দোনেশিয়ায় ঘন ঘন এবং বড় ধরনের ভূমিকম্প হওয়ার প্রবণতা রয়েছে। কারণ দেশটি রিং অব ফায়ার এবং আল্পাইড বেল্টের সংযোগস্থলে অবস্থিত। আগ্নেয়গিরি এবং ভূমিকম্প অঞ্চল হিসেবেও এটি পরিচিত।

    এর আগে জানুয়ারিতে বড় ধরনের ভূমিকম্প হয় দেশটিতে। ৬.২ মাত্রার ওই ভূমিকম্পে ১০৫ জন নিহতের ঘটনা ঘটেছিল এবং আহত হয়েছিল সাড়ে ছয় হাজারের বেশি মানুষ। তবে আজকের ঘটনায় কোনো হতাহতের খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।

     




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ১৪ ডিসেম্বর, ২০২১ ১২:২৬ অপরাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ১৪ ডিসেম্বর, ২০২১ ১২:২৬ অপরাহ্ন