শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • নেছারাবাদে জুয়েনা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

    পিরোজপুর প্রতিনিধি

    ৯ নভেম্বর, ২০২২ ০৯:১৯ অপরাহ্ন

    নেছারাবাদে জুয়েনা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

    স্বরূপকাঠি কলেজিয়েট একাডেমির প্রাক্তন ছাত্রী ও সরকারি বরিশাল কলেজের বিজ্ঞান বিভাগের এইচএসসি পরীক্ষার্থী সান-ই-জাহান জুয়েনা (১৭) এর পরিকল্পিত হত্যায় জড়িত সকল অপরাধীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (৯ নভেম্বর) বিকালে স্বরূপকাঠি প্রেসক্লাবের সামনে উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, স্কুলের ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকা উক্ত মানববন্ধনে অংশগ্রহণ করেন।

    মানববন্ধনে সান-ই-জাহান জুয়েনার মা স্বরূপকাঠি কলেজিয়েট একাডেমির শিক্ষিকা শিরিন বলেন, আমার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সে অত্যন্ত মেধাবী ছাত্রী সে কখনো আত্মহত্যা করতে পারেনা। তিনি আরো বলেন, হত্যা মামলার প্রধান আসামি সোহাগদল ইউনিয়নের মাসুম বিল্লাহর ছেলে তাওসীফ আনাম রোহান পরিকল্পিত ভাবে হত্যা করে আমার মেয়েকে। বহু দিন ধরে আমার মেয়েকে স্কুল জীবন হইতে সুপরিকল্পিত ভাবে ডিস্টার্ব করতো। এবং কারণে অকারণে ইভটিজিংয়ের স্বীকার হয় একাধিকবার।

    আমার মেয়েকে হত্যার হুমকি প্রদান করে রোহান ও তার বন্ধু মহল একটা ফ্যাক আইডি দিয়ে পরিকল্পিতভাবে হত্যার নাটক করে আমার মেয়েকে নিয়ে। আমি ন্যায় বিচার চাই। মানববন্ধনে উপস্থিত ভাবে বক্তব্য রাখেন, সরকারি স্বরূপকাঠি কলেজের অধ্যাপক মোঃ জুলফিকার আলী স্যার সহ প্রাইমারী স্কুলের শিক্ষক মোঃ নুরুজ্জামান, বাবু অশোক কুমার দাস সহ বহু অভিভাবক বৃন্দ।

    সান-ই-জাহান জুয়েনা গত ২৩ মে বরিশাল বিএম কলেজ সংলগ্ন মসজিদের অপজিটে আইনুন ভিলায় চতুর্থ তালার ৪০৪ নং কক্ষে তার ঝুলন্ত মৃতদেহ পাওয়া যায়।  জুয়েনা স্বরূপকাঠি একাডেমির শিক্ষিকা মোসা. শিরিন আক্তারের মেয়ে।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর