শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • অভ্যন্তরীন ব্যাপারে হস্তক্ষেপ না করার আহবান

    মার্কিন নিষেধাজ্ঞার কড়া প্রতিবাদ চীনের

    জাগো কণ্ঠ ডেস্ক

    ১৫ ডিসেম্বর, ২০২১ ০৭:২২ পূর্বাহ্ন

    মার্কিন নিষেধাজ্ঞার কড়া প্রতিবাদ চীনের
    ওয়াং ওয়েনবিন

    সম্প্রতি জারি করা মার্কিন নিষেধাজ্ঞার প্রতিক্রিয়া হিসাবে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছে চীন। মানবাধিকার লংঘনের অভিযোগ এনে যুক্তরাষ্ট্রের দেয়া নিষেধাজ্ঞাকে বেপরোয়া পদক্ষেপ উল্লেখ করে পাল্টা ব্যবস্থা নেয়ার হুমকি দিয়ে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহবান জানিয়েছে দেশটি।

    আল জাজিরার এক খবরে বলা হয়, চীনের পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র ওয়াং ওয়েনবিন নিষেধাজ্ঞার প্রতিবাদ জানান এবং একে বিকৃত পদক্ষেপ মন্তব্য করেন। সোমবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এটিকে যুক্তরাষ্ট্রের ভুল সিদ্ধান্ত উল্লেখ করে অবিলম্বে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং চীনের অভ্যন্তরীন ব্যাপারে হস্তক্ষেপ না করার আহবান জানান।

    ওয়াং ওয়েনবিন বলেন, যদি যুক্তরাষ্ট্র তাদের বেপরোয়া কর্মকাণ্ড চালিয়ে যায়, তাহলে চীনও পাল্টা কঠোর ব্যবস্থা নেবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দুদিন ব্যাপী গণতন্ত্র সম্মেলনের পর শুক্রবার যুক্তরাষ্ট্র এই নিষেধাজ্ঞার ঘোষণা দেয়। সম্মেলনে বিশ্বব্যাপী গণতন্ত্র শক্তিশালী করতে ও গণতান্ত্রিক শক্তিকে সহায়তা দিতে অঙ্গীকারের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র।

    উল্লেখ্য, গত শুক্রবার গুরুতর মানবাধিকার লংঘনের দায়ে চীন, মিয়ানমার, উত্তর কোরিয়া ও বাংলাদেশের বেশ কয়েকজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে মার্কিন যুক্তরাষ্ট্র। এ বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকেও ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতকে তলব করে তীব্র অসন্তোষের কথা জানানো হয়েছে।

     




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ১৫ ডিসেম্বর, ২০২১ ০৭:২২ পূর্বাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ১৫ ডিসেম্বর, ২০২১ ০৭:২২ পূর্বাহ্ন

    ঢাকা-মস্কো আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ

    ঢাকা-মস্কো আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ

    ১৫ ডিসেম্বর, ২০২১ ০৭:২২ পূর্বাহ্ন