শিবগঞ্জে বঙ্গবন্ধু আন্ত:জেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

১৬ নভেম্বর, ২০২২ ০৮:২৩ অপরাহ্ন

শিবগঞ্জে বঙ্গবন্ধু আন্ত:জেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

শিবগঞ্জে বঙ্গবন্ধু আন্ত:জেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত উপজেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ১-০ গোলে টাঙ্গাইল জেলা ফুটবল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় শিবগঞ্জ উপজেলা ফুটবল দল। টুর্নামেন্টে টাঙ্গাইল জেলা, নাটোর, নওগাঁ, বগুড়া, রাজশাহী, সিরাজগঞ্জ, ঝিনাইদহ ও শিবগঞ্জ উপজেলা ফুটবল দল অংশ নেয়। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মাঝে ট্রফি তুলে দেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।

উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন  জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্র নাথ উরাও, অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান, ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আমীর হোসেন মোল্লা, উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) জোবায়ের হোসেন, শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মিটুল খানসহ অন্যরা। খেলা উপভোগ করতে দুপুর থেকে দূর-দূরান্ত থেকে ফুটবল প্রেমীরা আসতে শুরু করে। দীর্ঘদিন পর করোনা মহামারী কাটিয়ে খেলাটি দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

 




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

১৬ নভেম্বর, ২০২২ ০৮:২৩ অপরাহ্ন