শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ১৬ বছরের কম বয়সীদের মোবাইল ফোন ব্যবহার বন্ধ করতে হবে: বিএসএমএমইউ উপাচার্য

    নিজস্ব প্রতিবেদক

    ১৮ নভেম্বর, ২০২২ ০৭:৩১ পূর্বাহ্ন

    ১৬ বছরের কম বয়সীদের মোবাইল ফোন ব্যবহার বন্ধ করতে হবে: বিএসএমএমইউ উপাচার্য

    শিশুদের মোবাইলে আসক্তি ও অপরাধ বন্ধে গণমাধ্যমে প্রচার  এবং প্রচারণা বাড়ানোর উপর গুরুত্বারোপ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো: শারফুদ্দিন আহমেদ।

    তিনি বলেন, ষোল বছরের কম বয়সী শিশুদের মোবাইল ফোন ব্যবহার করলে অজান্তেই তারা অনেক অপরাধে জড়িয়ে পড়ে। এ বয়সী ছেলে মেয়েদের ভাল-মন্দ বুঝার সক্ষমতা থাকে না। তাই তাদের মোবাইল ফোন ব্যবহার বন্ধ করতে হবে।

    বৃহস্পতিবার বিশ্ব শিশু দিবস-২০২২ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ‘শিশু স্বাস্থ্য, বিকাশ ও সুরক্ষা’ শীর্ষক  আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।

    শিশুদের সুরক্ষায় বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয়ে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সংশ্লিষ্ট দপ্তর থেকে এই বিষয়ে প্রচার করতে হবে, ফেসবুক কোন এ্যাবইউজ করলে তা যদি ধরা যায়, ধরা পড়লে তার  বিচার হবে। এই বিষয়ে সচেতনতা বাড়লে শিশুদের ইন্টারনেট তথা সাইবার অপরাধ অনেকাংশে কমে যাবে।

    এটি করতে পারলে হয়তো সোস্যাল মিডিয়া ও সোস্যাল মিডিয়ার অপব্যবহার থেকে রক্ষা পেতে পারি বলেও উল্লেখ করেন উপাচার্য।
    বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. শহীদ মিলন হলে পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগ এই অনুষ্ঠানের  আয়োজন করে। অনুষ্ঠানে বিভাগটির বিগত পাঁচ বছরে শিশুদের নিয়ে বিভিন্ন গবেষণার ফলাফল প্রকাশ করা হয়।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের প্রিভেন্টিভ এন্ড সোশ্যাল মেডিসিন অনুষদের ডিন ও পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ শরিফুল ইসলাম । স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের  অধ্যাপক ড. মো. আতিকুল হক।




    সাতদিনের সেরা খবর

    তথ্য-প্রযুক্তি - এর আরো খবর