শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • ব্যাংকিং জগতে জনতা ব্যাংক কর্মকর্তাদের জয়জয়কার

    নিজস্ব প্রতিবেদক

    ১৯ নভেম্বর, ২০২২ ০৭:৫৬ পূর্বাহ্ন

    ব্যাংকিং জগতে জনতা ব্যাংক কর্মকর্তাদের জয়জয়কার

    দেশের ব্যাংকিং জগতে এখন জনতা ব্যাংক কর্মকর্তাদের জয়জয়কার অবস্থা বিরাজ করছে। বিভিন্ন ব্যাংকের শীর্ষ পদে একের পর এক নিয়োগ পাচ্ছেন জনতা ব্যাংক কর্মকর্তারা। সর্বশেষ বৃহস্পতিবার কৃষি ব্যাংক ও পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ পেয়েছেন জনতা ব্যাংকের দুই জন কর্মকর্তা। অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোঃ মুরশেদুল কবীর জনতা ব্যাংকের ডিএমডি ও জিএম ছিলেন। পরে সোনালী ব্যাংকের ডিএমডি থেকে অগ্রণী ব্যাংকের বর্তমান পদে নিয়োগ পান তিনি।

    সূত্রমতে, ১৭ নভেম্বর অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনে জনতা ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল জব্বারকে বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ দেয়া হয়। পদায়নকৃত এ পদে যোগদানের তারিখ ২৬ নভেম্বর। একইভাবে জনতা ব্যাংক লিমিটেডের আরেক উপব্যবস্থাপনা পরিচালক শেখ মো: জামিনুর রহমানকে পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ দেয়া হয়েছে। তাকে এ পদে যোগদান করতে হবে ১ ডিসেম্বর।

    প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকের এসব উপব্যবস্থাপনা পরিচালকগণকে বর্ণিত তারিখে রাষ্ট্র মালিকানাধীন বিশেষায়িত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে [জাতীয় বেতনস্কেল, ২০১৫ অনুযায়ী টাকা ৭৮,০০০/- (নির্ধারিত)] পদোন্নতি প্রদানপূর্বক পুনরাদেশ না দেয়া পর্যন্ত নতুন কর্মস্থলে পদায়ন করা হলো।

    এছাড়া “রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানসমূহের ব্যবস্থাপনা পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালক ও মহাব্যবস্থাপক পদে নিয়োগ/পদোন্নতি ও পদায়ন বিষয়ক নীতিমালা-২০১১” ও সরকার কর্তৃক সময়ে সময়ে জারিকৃত নীতিমালা/প্রজ্ঞাপন দ্বারা পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তার চাকরি নিয়ন্ত্রিত ও পরিচালিত হবে।

    জানা গেছে, এর আগে জনতা ব্যাংকের আরও ৯ জন কর্মকর্তা বিভিন্ন ব্যাংকের শীর্ষ পদে পদায়িত হয়েছেন। ব্যাংকিং জগতে জনতা ব্যাংক কর্মকর্তাদের এই সফলতাকে বেশ ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

     

     




    সাতদিনের সেরা খবর

    অর্থ-বাণিজ্য - এর আরো খবর

    দাম কমলো এলপিজি ও অটোগ্যাসের

    দাম কমলো এলপিজি ও অটোগ্যাসের

    ১৯ নভেম্বর, ২০২২ ০৭:৫৬ পূর্বাহ্ন

    এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা

    এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা

    ১৯ নভেম্বর, ২০২২ ০৭:৫৬ পূর্বাহ্ন

    চালু হলো রূপালী ব্যাংকের ‘রূপালীক্যাশ’

    চালু হলো রূপালী ব্যাংকের ‘রূপালীক্যাশ’

    ১৯ নভেম্বর, ২০২২ ০৭:৫৬ পূর্বাহ্ন