শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • শিবগঞ্জে মশা তাড়ানোর আগুনে পুড়ল ৬ ঘর

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

    ২৮ নভেম্বর, ২০২২ ০৬:৫৭ পূর্বাহ্ন

    শিবগঞ্জে মশা তাড়ানোর আগুনে পুড়ল ৬ ঘর

    শিবগঞ্জে আগুনে পুড়ে ৬টি ঘর ও আসবাবপত্র পুড়ে ভুস্মিভুত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৯লাখ টাকা।ঘটনাটি ঘটেছে গত শনিবার সন্ধ্যার পর জেলার শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের চরপাকা জামাইপাড়া গ্রামে। ক্ষতিগ্রস্থরা হলেন- উপজেলার পাঁকা ইউনিয়নের চরপাঁকা জামাইপাড়া গ্রামের  আসলাম উদ্দিন ও  শরিফ উদ্দিন।

    এলাকাবাসী ও  প্রত্যক্ষদর্শীরা জানা গেছে  শনিবার  সন্ধ্যার পর  উপজেলার পাঁকা ইউনিয়নের চরপাঁকা জামাইপাড়া গ্রামের আসলাম উদ্দিনের গোয়াল ঘরে মশা তাড়ানোর আগুন(সাঁঝাল) থেকে আগুনের সূত্রপাত হলে পাশর্^বর্তী শরিফের বাড়িতেও আগুন  ছড়িয়ে পড়ে।  এ অগ্নিকান্ডের ঘটনায় আসলামের তিনটি ঘর, আসবাবপত্র, ধান ও একটি ছাগলের মৃত্যু হয়। আসলাম জানান এ অগ্নিকান্ডের ঘটনায় তার ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। অন্যদিকে  শরিফের তিনটি ঘর, আসবাবপত্রসহ তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

    পাঁকা ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড সদস্য রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পদ্মার দূর্গম চরাঞ্চল হওয়ায় ঘটনাস্থলে ফায়ার সার্ভিস যাবার কোন সুযোগ নেই। আগুনে দুটি পরিবারের ৬টি ঘর ভষ্মিভূত হয়ে প্রায় ৯ লাখ টাকার ক্ষতি হয়েছে।

    এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম বলেন, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান তদন্ত সাপেক্ষে প্রতিবেদন দিলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে  ক্ষতিগ্রস্থ পরিবারদের সহায়তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।




    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৮ নভেম্বর, ২০২২ ০৬:৫৭ পূর্বাহ্ন