চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলার রায়ে ভারতীয় স্বামী-স্ত্রীর কারাদন্ড

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

১ ডিসেম্বর, ২০২২ ০৭:৩৫ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলার রায়ে ভারতীয় স্বামী-স্ত্রীর কারাদন্ড

চাঁপাইনবাবগঞ্জে অবৈধ অস্ত্র মামলায় দুই ভারতীয় নাগরিকের কারাদন্ড দিয়েছেন  আদালত। দন্ডপ্রাপ্তরা সম্পর্কে  স্বামী-স্ত্রী। বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের পর অবৈধ অস্ত্র রাখার দায়ে স্ত্রী কলাবতী চৌধুরীকে ১০ বছর ও তাঁর স্বামী রামবিলাস চৌধুরীকে ৭ বছরের কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক মো. রবিউল ইসলাম এ রায় ঘোষণা করেন।

দন্ডপ্রাপ্তরা হলেন- ভারতের পচিমবঙ্গের মালদা জেলার হবিপুর থানার গৌরীমারী ধুমবালু কলোনীর মৃত রামপরিয়াক চৌধুরীর ছেলে রামবিলাস চৌধুরী (৫৫) ও তার স্ত্রী কলাবতী চৌধুরী (৪৫)।অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি মো. রবিউল ইসলাম জানান, ১৪জন স্বাক্ষীর সাক্ষ্য প্রমান শেষে আদালত আসামীদের উপস্থিতিতে  এই রায় প্রদান করেন ।

২০১৯ সালের ৬ নভেম্বর ভারতীয় সীমান্তবর্তী এলাকা চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়নের মহামারী গ্রাম হতে অস্ত্রসহ তাদের  আটক করে র‌্যাব।আদালত সুত্রে জানা গেছে  র‌্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি টহল দল বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁদেরকে আটকের পর তল­াশি করে কলাবতী চৌধুরীর হাতে থাকা ব্যাগ থেকে একটি বিদেশী পিস্তল উদ্বার করে। এসময় আমেরিকার তৈরি অস্ত্র ছাড়াও একটি ম্যাগজিন ও পাঁচ রাউন্ড গুলি জব্দ করে র‌্যাব সদস্যরা। পরে র‌্যাবের এসআই মো. ইউসুফ আলী ভুইয়া বাদি হয়ে ভোলাহাট থানায় মামলা দায়ের করেন।

 




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

১ ডিসেম্বর, ২০২২ ০৭:৩৫ পূর্বাহ্ন

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

১ ডিসেম্বর, ২০২২ ০৭:৩৫ পূর্বাহ্ন