চাঁপাইনবাবগঞ্জ লেখক পরিষদের পাঠচক্র

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

৪ ডিসেম্বর, ২০২২ ০৯:১৫ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ লেখক পরিষদের পাঠচক্র

চাঁপাইনবাবগঞ্জ লেখক পরিষদের  লেখক ও সাংবাদিক সামশুল ইসলাম টুকু রচিত 'ধর্মানুভূতি' গ্রন্থের ওপর পাঠচক্র আয়োজন করা হয়েছে।  

শনিবার সকাল ১১ ঘটিকার সময়  চাঁপাইনবাবগঞ্জ শিল্পকলা একাডেমিতে লেখক পরিষদের উদ্যেগে আলোচনায়  অংশ নেন  কবি ও গবেষক ড. শহীদ সারওয়ার আলো, লেখক মেসফেকুস সালেহীন, কবি মাহবুব আলম জন, কবি রেহেনা বীথি, কবি আনিফ রুবেল, কবি মোঃ  আশরাফুল ইসলাম, কলাম লেখক আজমাল হোসেন মামুন ও লেখক ড. ইমদাদুল হক প্রমুখ।

নাট্যকার শাহনাওয়াজ গামার সভাপতিত্বে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, রানীহাটি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আবু বাকের । সঞ্চালনায় ছিলেন কবি আযেশ উদ্দীন ইহান।

উল্লেখ্য, প্রতিমাসের প্রথম শনিবার চাঁপাইনবাবগঞ্জ জেলার লেখকদের রচিত নির্দিষ্ট গ্রন্থ নিয়ে  পাঠচক্রের আয়োজন করা হয় সাহিত্যের আলোয় নিজেদেরকে মনন-মেধায় এগিয়ে রাখতে।

 




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

৪ ডিসেম্বর, ২০২২ ০৯:১৫ পূর্বাহ্ন

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

৪ ডিসেম্বর, ২০২২ ০৯:১৫ পূর্বাহ্ন