শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • শিবগঞ্জে প্রতিবন্ধী দিবস উদযাপন

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

    ৪ ডিসেম্বর, ২০২২ ০৯:১৯ পূর্বাহ্ন

    শিবগঞ্জে প্রতিবন্ধী দিবস উদযাপন

    ‘‘অর্ন্তভূক্তিমূলক উন্নয়নের জন্য পরিবর্তনমূখী পদক্ষেপ, প্রবেশগম্য ও সমতাভিত্তিক বিশ্ব বির্নিমানে উদ্ভাবনের ভূমিকা’’ এই প্রতিপাদ্যে- শিবগঞ্জে ৩১তম আন্তর্জাতিক ও ২৪তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার সকালে শিবগঞ্জ প্রতিবন্ধী বিদ্যালয় আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় শিবগঞ্জ প্রতিবন্ধী বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। শিবগঞ্জ প্রতিবন্ধী বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভা সফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। এতে মুখ্য আলোচক ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত। এতে স্বাগত বক্তা ছিলেন শিবগঞ্জ প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল হক।

    সিনিয়র শিক্ষক মাহমুদা নাসরীনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়রা খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস ও সহকারী শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমানসহ অন্যরা। পরে শিবগঞ্জ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার, ফুটবল ও শিক্ষার্থীদের পরিবহনের জন্য দুটি ভ্যান প্রদান করা হয়। একই সঙ্গে বিদ্যালয় মাঠে কিডস জোনের উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

     




    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৪ ডিসেম্বর, ২০২২ ০৯:১৯ পূর্বাহ্ন