চাঁপাইনবাবগঞ্জের বহুল প্রচলিত দৈনিক ‘পৃথিবী সংবাদ’ অনলাইন পোর্টটালের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী ও ৪র্থ বর্ষে পদার্পণ অনুষ্ঠান উদযাপিত হয়েছে । বৃহস্পতিবার ২৯ ডিসেম্বর ২০২২ বিকেল ৩ টায় শিবগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে পৃথিবী সংবাদ এর সম্পাদক ও প্রকাশক হাবিবুল বারি হাবিব এর সার্বিক ব্যবস্থাপনায় ও দৈনিক নয়াদিগন্তের শিবগঞ্জ প্রতিনিধি এবং সিনিয়র সাংবাদিক জালাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন, শিবগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম ও শিবগঞ্জ উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আমিনুল হক সোনা (যায়যায়দিন), সফিকুল ইসলাম (দৈনিক ইত্তেফাক), মো: মমিনুল ইসলাম বাবু (দৈনিক দিনকাল), মমামুনুর রশিদ (দৈনিক খোলা কাগজ), নুরতাজ আলম (দৈনিক সোনালী বার্তা),আমিনুল হক (দৈনিক সকালের খবর), শিবগঞ্জ আদর্শ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক বাবর আলী, মেসার্স রানা ঔষধ ঘর এর স্বত্বাধিকারী সাইফুল ইসলাম রানা ও অন্যান্য বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।