রাজশাহীর গোদাগাড়ী থেকে পরিত্যক্ত অবস্থায় তিন কেজি ১শ গ্রাম হেরোইন উদ্ধার করেছে বিজিবি। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে পোলাডাংগা বিওপির বিজিবির সদস্যরা হেরোইনগুলো উদ্ধার করে। শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের পক্ষে গনমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল নাহিদ হোসেন জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পোলাডাংগা বিজিবি বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ৩৭/২-এস হতে আনুমানিক দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে গোদাগাড়ী উপজেলার গোদাগাড়ী ইউনিয়নের দিয়াড়মানিকচর গ্রামে অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় তিন কেজি ১শ গ্রাম ভারতীয় হেরোইন উদ্ধার করে। উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক মূল্য প্রায় তিন কোটি টাকা।নাহিদ হোসেন আরও জানান,হেরোইনগুলো ব্যাটালিয়নের মাদকদ্রব্য শাখায় হস্তান্তর করা হয়েছে।এ ঞঘটনায় একটি মামলা হযেছে।