শতভাগ গ্রাহকসেবা দেয়ার প্রত্যয় শিবগঞ্জ নির্বাচন অফিসের

চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

৩১ ডিসেম্বর, ২০২২ ০৮:০৪ পূর্বাহ্ন

শতভাগ গ্রাহকসেবা দেয়ার প্রত্যয় শিবগঞ্জ নির্বাচন অফিসের

ভোটার তালিকায় আমার নাম মৃত দেখানোর ফলে আমি শুধু আমার ভোটারধিকার ও নাগরিকত্ব হারিয়ে ফেলেছিলাম। শিবগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে এসে সংশোধনী হওয়ায় আমার নাগরিতত্বও ভোটাধিকার ফিরিয়ে পেয়েছি। আমি খুব খুশী হয়েছি। কথাগুলো বললেন শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের নাককাট্টিতলা গ্রামের গেদুন নেশা বেগম। শুধু গেদুন নেশা বেগমই নয়, শিবগঞ্জে ১৫টি ইউনিয়নে ও ১টি পৌরসভায়  ১১৫জনকে  ভুলবশত মৃত দেখানো হয়েছিল। যা আবেদনের ভিত্তিতে সংশোধন করে তাদের জীবিত দেখানো হয়েছে এবং ভোটার তালিকায় অন্তর্ভূক্ত করা হয়েছে। গেদুন নেশা বেগমের মত এরা সবাই খুশী।

সরেজমিনে অনেকের সাথে কথা জানা গেছে, তারা আবেদনের পর হয়রানী ছাড়াই নির্দিষ্ট সময়ের মধ্যে সংশোধনের মাধ্যমে মৃত থেকে জীবিতদের তালিকাভুক্ত হয়ে ভোটার হয়েছি। তবে কারো কারো অভিযোগও রয়েছে। যেমন মনাকষার মিশুক চালক লিটন আলি জানান, আমি একটি সংশোধনী আবেদন নিয়ে ২০১৮সাল থেকে নির্বাচন আফিসে ধর্ণা দিচ্ছে। আমার কাজ এখনো হয়নি। বিভিন্ন অজুহাতে আমাকে হয়রানী করছে। সরেজমিনে বিভিন্ন এলাকায় ঘুরে ও নির্বাচন অফিসে ভিড় জমানো লোকদের মধ্যে অনেকেই বিভিন্ন ভাবে হযরানী হচ্ছে বলে জানান।

শুধু মৃত থেকে জীবিত নয় অন্যান্য ক্ষেত্রেও শিবগঞ্জ উপজেলা নির্বাচন অফিস গ্রাহকের সেবায় চমক সৃষ্টি করেছে। যা বিগত বছরগুলোর তুলনায় অনেক বেশী। নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, ২০২২সালে ১৬৫৪টি সংশোধনী আবেদনের মধ্যে ১৩৭২টি নিষ্পত্তি হয়েছে এবং ২৮২টি অনিষ্পত্তি রয়েছে।আবেদন বাতিল হয়েছে ১৮৩টি। তাছাড়া হারানো আবেদন ৪১৮টির মধ্যে সম্পূর্ণ হয়েছে। তার মধ্যে সংশোধনী আবেদন হলো ১১০০টি,তদন্ত আবেদন ৪৭টির মধ্যে ৭টি তদন্ত হয়েছে। সেন্ড ব্যাক  টু সিটিজেন ৮২টি। (কাগজ পত্র ঘাটতি থাকায় ঝুলন্ত অবস্থায আছে)।

অন্যদিকে ২০-২১সালে সংশোধনী আবেদনের সংখ্যা ছিল ১৬৬৪টি।তার মধ্যে নিষ্পতি হয়েছে ১১৬৫টি।অনিষ্পত্তি সংখ্যা ৪৯৯টি।২০২০সালে মোট আবেদনের সংখ্যা ছিল ৮৪১টি, তারমধ্যে নিষ্পত্তি হয়েছে ৪৯৯টি এবং অনিষ্পত্তির সংখ্যা ৩৪২টি। হারানো আবেদন ৩৭৩টির মধ্যে ৩৭৩টিই নিষ্পত্তি হয়েছে।বর্তমানে শিবগঞ্জ উপজেলার ১৫টি ইউনিযন ও ১টি পৌরসভা মিলে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫৫হাজার ৫শ জন।হালনাগাদ ভোটারের সংখ্যা ৩৮হাজার ৬শজন, মৃত্যুজনিত কারনে ভোটার বাতিল হয়েছে ৮হাজার ৮শ ১২জন, স্থানান্তর হয়েছে ৭শ ৯০জন, তাছাড়া নতুন ভোটার সহ সংশোধনী ভোটারদের মাঝে স্মাট কার্ড বিতরন করা হয়েছে ৩৩ হাজার। আরো ৫হাজার স্মাট কার্ড বিভিন্ন কারনে আটকে আছে। স্মাট কার্ড এখনো আসেনি ৬ হাজার ৬শ জনের।

এব্যাপারে শিবগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার তাসিনুর রহমান হয়রানীর অভিযোগ অস্বীকার করে বলেন, জনবান্ধব এ সরকারের নির্দেশনায়  প্রায় ৯লাখ সাধারণ মানুষ ও সাড়ে ৪ লাখ ভোটার অধ্যুষিত  ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভা মিলে বৃহত্তর শিবগঞ্জ উপজেলার সেবার মান বাড়াতে নিরলস কাজ করে যাচ্ছি। যা অল্প কিছুদিনের মধ্যে শতভাগে পরিনত হবে বলে আমি আশাবাদী।

তিনি আরো বলেন এ অফিসে সহকারী নির্বাচন অফিসার সহ বিভিন্ন পদে  মোট ১৪জন লোকবল থাকার কথা থাকলেও লোকবল কম থাকায় কিছু সমস্য হচ্ছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিভিন্ন ভাবে সুবিধা লাভের জন্য বয়স কম বা বেশী করানোর অযৌক্তিক আবেদন,অবসর ভাতা, বয়স্ক ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, চাকরির ক্ষেত্রে বয়স কমা বা বাড়ানো, বিদেশগামীদের পাসপোর্ট অনুযায়ী জাতীয় পরিচয় সংশোধন ও শিবগঞ্জে সাধারণ নির্বাচন সহ মোট ৭/৮ উপনির্বাচনের কারণে ব্যস্ততার কারনে কিছু কাজে বিলম্ব হচ্ছে। তারপরও আমরা চেষ্টা করছি যেভাবেেই হোক শতভাগ সেবা নিশ্চিত করার।

 




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

৩১ ডিসেম্বর, ২০২২ ০৮:০৪ পূর্বাহ্ন

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

৩১ ডিসেম্বর, ২০২২ ০৮:০৪ পূর্বাহ্ন

 সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

৩১ ডিসেম্বর, ২০২২ ০৮:০৪ পূর্বাহ্ন

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

৩১ ডিসেম্বর, ২০২২ ০৮:০৪ পূর্বাহ্ন