শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • ৫০ বছরে বাংলাদেশ: জাবি অর্থনীতি বিভাগের সম্মেলন

    ব্যক্তিগতকরণের ফলে কমে গেছে শিক্ষার মান : রেহমান সোবহান

    নিজস্ব প্রতিবেদক

    ২০ ডিসেম্বর, ২০২১ ০৮:৪৯ পূর্বাহ্ন

    ব্যক্তিগতকরণের ফলে কমে গেছে শিক্ষার মান : রেহমান সোবহান

    ব্যক্তিগতকরণের ফলে শিক্ষার মান কমে গেছে বলে মন্তব্য করেছেন অধ্যাপক রেহমান সোবহান। তিনি বলেন, দেশে অসমতা ও অন্যায় বেড়েই চলছে। বিশেষ করে বাজারকেন্দ্রিক অসমতা যেন একটি উত্তরাধিকার সূত্রে পাওয়া বিষয় হয়ে দাঁড়িয়েছে। দেশের শ্রমবাজার অনেক সস্তা, তবে শ্রমিক আন্দোলন অনেক দুর্বল।
    রোববার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অর্থনীতি বিভাগ আয়োজিত ‘৫০ বছরে বাংলাদেশ : আকাঙ্ক্ষা, অর্জন ও প্রতিবন্ধকতা’ শীর্ষক সম্মেলনে  ভার্চুয়ালি দেয়া বক্তব্যে এসব কথা জানান তিনি।

    উদ্বোধনী অধিবেশনে অর্থনীতিবিদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক উপাচার্য অধ্যাপক আব্দুল বায়েস বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় ভুল একেক সময় একেক জনের কথামতো কৌশল নির্ধারণ। আমাদের কেন্দ্রীয় কোনো পরিকল্পনা নেই। শুধু ঢাকাকেন্দ্রিক উন্নয়ন বন্ধ করা সম্ভব না হলে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব হবে না। আমাদের নিজস্ব কর্মপন্থা নির্ধারণ করতে হবে। গবেষকদের মাধ্যমে আঞ্চলিক পরিকল্পনা ঠিক করতে হবে, ব্যবসায়ীদের দিয়ে নয়।

    বাংলাদেশের অর্থনৈতিক বিকাশে আত্মসন্তুষ্টির সুযোগ নেই উল্লেখ করে অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ভারত ও পাকিস্তান থেকে বাংলাদেশ অনেক ক্ষেত্রে এগিয়ে আছে। কিন্তু ভারত ও পাকিস্তানের মতো ভাঙাচোরা অর্থনীতি আমাদের মডেল হতে পারে না।

    উদ্বোধনী অধিবেশনে আরো বক্তব্য রাখেন জাবির অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক মো. শওকত আলী ও ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটি অস্ট্রেলিয়ার অধ্যাপক ড. আনিসুজ্জামান চৌধুরী। এ সেশনের সভাপতি ছিলেন জাবির অর্থনীতি বিভাগের অধ্যাপক নুরুল হক। এ সময় অনলাইনে যুক্ত ছিলেন জাবি উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।

    দ্বিতীয় অধিবেশনে বক্তব্য রাখেন জাবির অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক শরমিন্দ নীলোর্মি, গবেষক ড. মাহা মির্জা, ড. আমীন মাসুদ আলী, মোশাহিদা সুলতানা, কল্লোল মোস্তফা ও তৌফিকুল ইসলাম খান। এতে সভাপতিত্ব করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. ইসমাইল হোসেন।
    পরে আরও তিনটি অধিবেশনে বিশিষ্ট ব্যক্তিরা মতামত তুলে ধরেন।

     




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    এইচএসসির ফল প্রকাশ হতে পারে ১৬ অক্টোবর

    এইচএসসির ফল প্রকাশ হতে পারে ১৬ অক্টোবর

    ২০ ডিসেম্বর, ২০২১ ০৮:৪৯ পূর্বাহ্ন

    ডাকসু নির্বাচন নিয়ে যা বললেন উপাচার্য

    ডাকসু নির্বাচন নিয়ে যা বললেন উপাচার্য

    ২০ ডিসেম্বর, ২০২১ ০৮:৪৯ পূর্বাহ্ন