শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • চাঁপাইনবাবগঞ্জে বসতবাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ, নারীসহ আহত ৩

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ২১ জানুয়ারী, ২০২৩ ১১:৫০ অপরাহ্ন

    চাঁপাইনবাবগঞ্জে বসতবাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ, নারীসহ আহত ৩

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আয়েশ উদ্দিন (৭০) নামে এক পরিবারের বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন নারীসহ তিনজন। এ নিয়ে শনিবার বিকালে আয়েশ উদ্দিন বাদি হয়ে পাঁচজনের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি অভিযোগ দিয়েছেন। এর আগে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ভোলামারী চাঁদপুর এলাকায় এ ঘটনা ঘটে।
     
    অভিযোগে বলা হয়, উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের ভোলামারী চাঁদপুর গ্রামের দিলালপুর মৌজায় টিনসেডের তিনটি ঘর নির্মাণ করে বসবাস করে আসছিলেন আয়েশ উদ্দিসহ ও তার পরিবার। এ সময় জমি জবর দখলের উদ্দেশ্যে রাত সাড়ে ১০টার দিকে ১৮-২০ জনের একটি দল দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে ওই বসতবাড়িতে হামলা চালায়। এ সময় ভাঙচুর করা হয় বিভিন্ন আসবাবপত্র। এ ঘটনায় আহন হন আয়েশ উদ্দিন, স্ত্রী আলাতারা বেগম (৬০) ও ছেলে রবিউল ইসলাম (৩৮)। আয়েশ ও আলাতারাকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়। এর মধ্যে গুরুত্বর আহত রবিউল ইসলামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। তবে প্রতিপক্ষ হুমায়ন ও লালুর সঙ্গে যোগাযোগ করে তাদের মন্তব্য মেলেনি।

    এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা ও শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে ঘটনাস্থলে রয়েছে। পৈত্রিক সম্পত্তি নিয়ে প্রতিপক্ষ হামলা চালিয়েছে। ঘটনাটি পুরো তদন্ত করে আইনী ব্যবস্থা নেয়া হবে।   

     




    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২১ জানুয়ারী, ২০২৩ ১১:৫০ অপরাহ্ন