আমের বাগানে অভিযান, ভারতীয় জাল রুপিসহ গ্রফতার ১

চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

১১ ফেব্রুয়ারী, ২০২৩ ১০:৩২ পূর্বাহ্ন

আমের বাগানে অভিযান, ভারতীয় জাল রুপিসহ গ্রফতার ১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সাত লাখ পনের হাজার ভারতীয় জাল রুপিসহ বজলার রহমান বজু (৫৫) নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব। বৃহস্পতিবার(০৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার মনাকষা বাজারের অনিক স্কুলের উত্তর পাশের আমের বাগানে অভিযান চারিয়ে তাকে গ্রেফতার করা হয়।  

গ্রেফতার বজু উপজেলার মনাকষা ইউনিয়নের টোকনা গ্রামের মৃত জুন্নুর রহমানের ছেলে।  

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকালে চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকিরের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়,  গোপন খবরের ভিত্তিতে ওই এলাকার আম বাগানে কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির ও কোম্পানি উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে সাত লাখ পনের হাজার ভারতীয় জাল রুপিসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

এতে আরও বলা হয়, এই এলাকায় তার একটি বৃহদাকার সিন্ডিকেট চক্র রয়েছে যারা প্রধানত মাদক ব্যবসায় এবং চোরাকারবারিদের জালনোট সরবরাহ করে থাকে।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে। 




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

১১ ফেব্রুয়ারী, ২০২৩ ১০:৩২ পূর্বাহ্ন

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

১১ ফেব্রুয়ারী, ২০২৩ ১০:৩২ পূর্বাহ্ন

শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

১১ ফেব্রুয়ারী, ২০২৩ ১০:৩২ পূর্বাহ্ন

 সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

১১ ফেব্রুয়ারী, ২০২৩ ১০:৩২ পূর্বাহ্ন

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

১১ ফেব্রুয়ারী, ২০২৩ ১০:৩২ পূর্বাহ্ন

 যাত্রী পরিবহনে যে রেকর্ড গড়েছে শাহ আমানত বিমানবন্দর

যাত্রী পরিবহনে যে রেকর্ড গড়েছে শাহ আমানত বিমানবন্দর

১১ ফেব্রুয়ারী, ২০২৩ ১০:৩২ পূর্বাহ্ন