শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • আদ্-দ্বীন মেডিকেল কলেজে বনার্ঢ্য পিঠা উৎসব

    নিজস্ব প্রতিবেদক

    ১৫ ফেব্রুয়ারী, ২০২৩ ০৯:৩৮ পূর্বাহ্ন

    আদ্-দ্বীন মেডিকেল কলেজে বনার্ঢ্য পিঠা উৎসব

    বাঙালির হাজার বছরের ঐতিহ্যবাহী সংস্কৃতির সঙ্গে মিশে আছে পিঠা-পুলি। যখনই শীতের আমেজ আসে তখনি পিঠা-পুলি, পায়েস কিংবা নাড়ুর কথা আমাদের মনে ভেসে ওঠে। আধুনিকতার ছোঁয়ায় ও নগরায়নের ফলে এই পিঠা উৎসব বিলুপ্তির পথে। বাঙালির এই পিঠা উৎসবের সংস্কৃতিকে ধরে রাখতে আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে বনার্ঢ্য পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।    

    মঙ্গলবার কলেজ প্রাঙ্গণে আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এ পিঠা উৎসবের আয়োজন করেন।
    অনুষ্ঠানে হরেক রকমের পিঠার পসরা নিয়ে বিভিন্ন স্টল সাজান কলেজের শিক্ষার্থীরা। শীতের সকালে এসব স্টলে পুলি পিঠা, চিতাই পিঠা, ভাপা পিঠা, জামাই পিঠা, নকশি পিঠা, পাটিসাপটাসহ বিভিন্ন ধরনের পিঠা স্থান পায়।

    প্রত্যেকটি স্টল ঘুরে ঘুরে দেখেন আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মাহমুদা হাসান, আদ্-দ্বীন ফাউন্ডেশনের উপদেষ্টা ও মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. আফিকুর রহমান, আদ্-দ্বীন হাসপাতাল সমূহের মহাপরিচালক অধ্যাপক ডা. নাহিদ ইয়াসমিনসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকরা।

    অনুষ্ঠানে আসা শিক্ষার্থীরা উচ্ছাস প্রকাশ করে বলেন,  পিঠা শুধু খাবার নয়, এর সাথে জড়িয়ে আছে গ্রাম বাংলার ঐতিহ্য। এই উৎসবের মধ্য দিয়ে বাঙালী ঐতিহ্য ও সংস্কৃতি ছড়িয়ে পড়ুক সবার প্রাণে।

    আদ্-দ্বীন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা.মাহমুদা হাসান বলেন, পিঠা উৎসব বাঙালির হাজার বছরের সংস্কৃতির সঙ্গে মিশে আছে। আদ্-দ্বীন মেডিকেল কলেজ গ্রামের পিঠা-পুলির আমেজকে ফুটিয়ে তুলতে পিঠা উৎসবের আয়োজন করেছে। এই উৎসবের কারণে আমরা আমাদের গ্রামের সেই পিঠা-পুলির ঘ্রাণ নিতে পারছি-স্বাদ নিতে পারছি।

    পিঠা উৎসবে আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৪টি স্টলকে সেরা পিঠা স্টল ঘোষণা করা হয়।

     




    সাতদিনের সেরা খবর

    বিনোদন - এর আরো খবর

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    ১৫ ফেব্রুয়ারী, ২০২৩ ০৯:৩৮ পূর্বাহ্ন

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ১৫ ফেব্রুয়ারী, ২০২৩ ০৯:৩৮ পূর্বাহ্ন

    শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে যাত্রাপালা মঞ্চায়ন 

    শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে যাত্রাপালা মঞ্চায়ন 

    ১৫ ফেব্রুয়ারী, ২০২৩ ০৯:৩৮ পূর্বাহ্ন

    উদ্বোধনের অপেক্ষায় ‘শেখ হাসিনা কালচারাল ভিলেজ’ 

    উদ্বোধনের অপেক্ষায় ‘শেখ হাসিনা কালচারাল ভিলেজ’ 

    ১৫ ফেব্রুয়ারী, ২০২৩ ০৯:৩৮ পূর্বাহ্ন

    শিল্পকলায় শেষ হলো ১৬তম শাস্ত্রীয় সংগীত ও নৃত্য উৎসব

    শিল্পকলায় শেষ হলো ১৬তম শাস্ত্রীয় সংগীত ও নৃত্য উৎসব

    ১৫ ফেব্রুয়ারী, ২০২৩ ০৯:৩৮ পূর্বাহ্ন