চাঁপাইনবাবগঞ্জে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

২২ ফেব্রুয়ারী, ২০২৩ ০৯:৪৫ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা চাঁপাইনবাবগঞ্জ জেলায় যথাযথ মর্যদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে দিবসের প্রথম প্রহরে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জেলা প্রশাসক এ কে এম গালিভ খান, পুলিশ সুপার এ এইচ এম আব্দুর রকিব সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীসহ অনেকে।

এদিকে ভোরে প্রভাত ফেরীর মাধ্যমে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ আওয়ামীলীগ সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও খুব সকালে এসেছিলো শহীদ মিনারে। এদিকে নিজেদের ভাষায় একুশের গান গেয়ে প্রভাত ফেরী করে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়েছে ক্ষুদ্রজাতিসত্বার মানুষরা। কোল ভাষা নিয়ে কাজ করা  সামার ইনস্টিটিউট অব লিংগুইস্টিক (এসআইএল) ইন্টারন্যাশনাল বাংলাদেশ নামে একটি আন্তর্জাতিক সংস্থার সহযোগিতায় বাবুডাইং আলোর পাঠশালায় আয়োজন করা হয় একুশের অনুষ্ঠান।

এতে নিজেদের ভাষা ও সংস্কৃতি তুলে ধরে ক্ষুদ্রজাতিসত্বার পরিবারের শিক্ষার্থীরা। এছাড়াও কোলসহ বিভিন্ন ভাষার বর্ণমালার সাথে পরিচয় করিয়ে দেয় হয় অনুষ্ঠানে।

সারাদেশ - এর আরো খবর

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

২২ ফেব্রুয়ারী, ২০২৩ ০৯:৪৫ পূর্বাহ্ন

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

২২ ফেব্রুয়ারী, ২০২৩ ০৯:৪৫ পূর্বাহ্ন

শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

২২ ফেব্রুয়ারী, ২০২৩ ০৯:৪৫ পূর্বাহ্ন

 সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

২২ ফেব্রুয়ারী, ২০২৩ ০৯:৪৫ পূর্বাহ্ন

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

২২ ফেব্রুয়ারী, ২০২৩ ০৯:৪৫ পূর্বাহ্ন

 যাত্রী পরিবহনে যে রেকর্ড গড়েছে শাহ আমানত বিমানবন্দর

যাত্রী পরিবহনে যে রেকর্ড গড়েছে শাহ আমানত বিমানবন্দর

২২ ফেব্রুয়ারী, ২০২৩ ০৯:৪৫ পূর্বাহ্ন