শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • এবারও উৎসব ছাড়াই বই পাবে শিক্ষার্থীরা : শিক্ষামন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ২৩ ডিসেম্বর, ২০২১ ১২:৫১ অপরাহ্ন

    এবারও উৎসব ছাড়াই বই পাবে শিক্ষার্থীরা : শিক্ষামন্ত্রী
    শিক্ষামন্ত্রী

    করোনা স্বাস্থ্যবিধি’র কারণে এবারও বছরের প্রথম দিন ১ জানুয়ারি বই উৎসব হবে না। তবে ৯৫ শতাংশ বই বেশিরভাগ স্কুলে পৌঁছে যাবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

    বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বেলা ১১টায় রাজধানীর মাতুয়াইলের পাঠ্যপুস্তক ছাপাখানায় কাজের অগ্রগতি পরিদর্শনকালে শিক্ষামন্ত্রী এ কথা জানান।

    শিক্ষামন্ত্রী বলেন, বই উৎসব না হলেও দেশের ৯৫ শতাংশ স্কুলে ৩১ ডিসেম্বরের ভিতর বই পৌঁছে যাবে। তবে বাকি ৫ ভাগ স্কুলে বই জানুয়ারির প্রথম সপ্তাহের ভিতর বই পৌঁছাবে।

    দীপু মনি বলেন, এ বছর থেকে নতুন কারিকুলাম শুরু হবে, তবে ভর্তি প্রক্রিয়া শেষ হবে জানুয়ারির শেষ নাগাদ। তাই ফেব্রুয়ারি থেকে নতুন কারিকুলাম শুরু করার আগে আমরা ১০০টি স্কুলে নতুন কারিকুলামের গবেষণা চালাবো ভেবেছিলাম। তবে সেটি কমিয়ে ৬০টি স্কুল করা হয়েছে। ওই স্কুলগুলোতে প্রাথমিক পর্যায়ে প্রথম শ্রেণির শিক্ষার্থী ও মাধ্যমিক পর্যায়ে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের বই দেয়া হবে। বাকিদের জানুয়ারি মাসেই ধাপে ধাপে বই দেয়া হবে।

    তিনি বলেন, যারা পাঠ্যপুস্তক ছাপানোর কাজে অনিয়ম করেছে তাদের কালো তালিকাভুক্ত হবে। তাদের আর কখনো কাজ দেয়া হবে না বলেও হুশিয়ার করেন শিক্ষামন্ত্রী।

    করোনা পরিস্থিতি বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, বিশ্বজুড়ে ওমিক্রন ছড়াচ্ছে, তবে সার্বিক বিষয় সরকার পর্যবেক্ষণ করছে। এখন পর্যন্ত পরিস্থিতি ভাল আছে। তবে মার্চে গিয়েও যদি পরিস্থিতি স্বাভাবিক থাকে তাহলে শিক্ষাপ্রতিষ্ঠান স্বাভাবিক কার্যক্রমে ফিরবে।




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    ২৩ ডিসেম্বর, ২০২১ ১২:৫১ অপরাহ্ন

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    ২৩ ডিসেম্বর, ২০২১ ১২:৫১ অপরাহ্ন

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ২৩ ডিসেম্বর, ২০২১ ১২:৫১ অপরাহ্ন

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    ২৩ ডিসেম্বর, ২০২১ ১২:৫১ অপরাহ্ন