শিবগঞ্জে নিখোঁজ গৃহবধূর সন্ধান চেয়ে স্বামীর জিডি

চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

২৮ ফেব্রুয়ারী, ২০২৩ ০৮:৪৪ পূর্বাহ্ন

শিবগঞ্জে নিখোঁজ গৃহবধূর  সন্ধান চেয়ে স্বামীর জিডি

শিবগঞ্জে ৩দিন থেকে এক গৃহবধূ নিখোঁজ রয়েছে। নিখোঁজ গৃহবধুর সন্ধান চেয়ে রবিবার সন্ধ্যায় শিবগঞ্জ থানা একটি সাধারণ ডায়েরী  করেছেন তাঁর স্বামী। নিখোঁজ গৃহবধূ শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তের রশিয়া গ্রামের  মবিনউল হকের স্ত্রী মোসাঃ রাকিবা বেগম (৪২)।

মবিনউল হক  জানান, গত ২৫ ফেব্রুয়ারি বিকেলে আমার স্ত্রী রাকিবা বেগম কাউকে কিছু না বলে আমার বাড়ি থেকে বেরিয়ে যায়। তাকে আমার সকল আত্মীয়-স্বজন সহ বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও পাওয়া যায়নি। শিবগঞ্জ থাকায় জিডি করেছি। নং ১২৪২, তারিখ-২৬/০২/২০২৩। তিনি আরো জানান, আমার স্ত্রী বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় তার পরনে ছিলো  নীল রঙের পোশাক। তার চেহারা ফর্সা, মাথায় লম্বা কালো চুল আর তার উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি।

এব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহম্মেদ জানান, গৃহবধু নিখোঁজের বিষয়ে তার স্বামী একটি জিডি করেছেন। আমরা নিখোঁজ গৃহবধূও সন্ধানে অভিযান শুরু করেছি। সন্ধান পেলে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দিবো।

সারাদেশ - এর আরো খবর

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

২৮ ফেব্রুয়ারী, ২০২৩ ০৮:৪৪ পূর্বাহ্ন

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

২৮ ফেব্রুয়ারী, ২০২৩ ০৮:৪৪ পূর্বাহ্ন

শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

২৮ ফেব্রুয়ারী, ২০২৩ ০৮:৪৪ পূর্বাহ্ন

 সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

২৮ ফেব্রুয়ারী, ২০২৩ ০৮:৪৪ পূর্বাহ্ন

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

২৮ ফেব্রুয়ারী, ২০২৩ ০৮:৪৪ পূর্বাহ্ন

 যাত্রী পরিবহনে যে রেকর্ড গড়েছে শাহ আমানত বিমানবন্দর

যাত্রী পরিবহনে যে রেকর্ড গড়েছে শাহ আমানত বিমানবন্দর

২৮ ফেব্রুয়ারী, ২০২৩ ০৮:৪৪ পূর্বাহ্ন