শিবগঞ্জে ভূয়া এনজিওর মূলহোতা সহ আটক-৪

চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

২৮ ফেব্রুয়ারী, ২০২৩ ০৮:৫২ পূর্বাহ্ন

শিবগঞ্জে ভূয়া এনজিওর মূলহোতা সহ আটক-৪

শিবগঞ্জে বিপুল পরিমান অর্থ আত্মাসাৎকারী প্রতারক চক্রের সদস্য ভূয়া এনজিও পদ্মা সমাজ উন্নয়ন সংস্থার মুলহোতা সহ ৪জনকে আটক করেছে র‌্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। রবিবার রাতে শিবগঞ্জ উপজেলার নামোজগন্নাথপুর (দোভাগী) বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কৃষ্ণ গোবিন্দপুরের মৃত নেস মোহাম্মদ বিশ্বাসের ছেলে এনজিও’র মূলহোতা ও পরিচালক মোঃ হাসানুজ্জামান জেন্টু (৪০),  শিবগঞ্জ উপজেলার চরকানছিড়া ডাক্তার পাড়ার   আয়নাল হকের ছেলে ও এনজিও’র মাঠকর্মী শহিদুল ইসলাম (২৮), নামোজগন্নাথপুর দোকাঠা গ্রামের মৃত আলহাজ আব্দুস সাত্তারের ছেলে  সাইরন কেথা (৪৫) ও নামোজগন্নাথপুরের আব্দুস সালামের ছেলে  বদিউর রহমান (২৭)।

রোববার রাতে র‌্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো একপ্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার নামোজগন্নাথপুর (দোভাগী) বাজারস্থ জনৈক  আবু তাহের কাফি মাস্টার এর টিনসেড বিল্ডিং এর পশ্চিম পাশের ঘরে পদ্মা সমাজ উন্নয়ন সংস্থার অফিস কক্ষে অভিযান চালিয়ে পদ্মা সমাজ উন্নয়ন সংস্থায় মানুষের জমাকৃত  কোটি টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের মূলহোতা সহ মোঃ হাসানুজ্জামান জেন্টু (৪০), শহিদুল ইসলাম (২৮) (মাঠকর্মী),  সাইরন কেথা (৪৫) (মাঠকর্মী) ও  বদিউর রহমান (২৭) (মাঠকর্মী) কে ভ‚য়া পাশ বই ৫টি, ৯টি লোন রেজিষ্টার, ৪টি মোবাইল ফোন ও ৬টি সীমকার্ড সহ তাদের আটক করা হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে।




সারাদেশ - এর আরো খবর

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

২৮ ফেব্রুয়ারী, ২০২৩ ০৮:৫২ পূর্বাহ্ন

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

২৮ ফেব্রুয়ারী, ২০২৩ ০৮:৫২ পূর্বাহ্ন

শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

২৮ ফেব্রুয়ারী, ২০২৩ ০৮:৫২ পূর্বাহ্ন

 সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

২৮ ফেব্রুয়ারী, ২০২৩ ০৮:৫২ পূর্বাহ্ন

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

২৮ ফেব্রুয়ারী, ২০২৩ ০৮:৫২ পূর্বাহ্ন

 যাত্রী পরিবহনে যে রেকর্ড গড়েছে শাহ আমানত বিমানবন্দর

যাত্রী পরিবহনে যে রেকর্ড গড়েছে শাহ আমানত বিমানবন্দর

২৮ ফেব্রুয়ারী, ২০২৩ ০৮:৫২ পূর্বাহ্ন