শিবগঞ্জে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত

চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

২৮ ফেব্রুয়ারী, ২০২৩ ০৮:৫৫ পূর্বাহ্ন

শিবগঞ্জে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত

“পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়ন , স্মার্ট বাংলাদেশ গঠন ” এ স্লোগানকে সামনে রেখে  জেলার শিবগঞ্জে নানান আয়োজনে  জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসন ও পরিসংখ্যান অফিসের যৌথ আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক  প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে শেষ হয়েছে। উপজেলা মিলনায়তনে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পরিসংখ্যান কর্মকর্তা মনিরুল ইসলামের সঞ্চালনায়, সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত বলেন, বর্তমান প্রেক্ষাপটে বহির্বিশ্বের সঙ্গে তথ্যের আদান-প্রদান নিশ্চিত করে উন্নয়ন ও অগ্রগতির লক্ষ্যে জাতিসংঘ ঘোষিত ‘বিশ্ব পরিসংখ্যান দিবস’ পালিত হয়ে আসছে। পরিসংখ্যান ছাড়া বর্তমান সময়ে চলা অসম্ভব। তথ্য-উপাত্তভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে  পরিসংখ্যানের বিকল্প নেই। পরিকল্পিত অর্থনীতির জন্য সঠিক পরিসংখ্যান অপরিহার্য। আর এ কারণে দিন দিন বাড়ছে পরিসংখ্যানের গুরুত্ব।

অন্যদের মধ্যে বক্তব্য দেন সহকারি কমিশনার (ভূমি) জুবায়ের  হোসেন, প্রকল্প বাস্তবায়ন অফিসার  প্রকৌশলী আরিফুল ইসলাম, শিবগঞ্জ  থানা অফিসার ইনচার্জ চৌধুরী  জোবায়ের  আহম্মাদ, নির্বাচন অফিসার  তাসিনুর রহমান, সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বজলুর রশিদ সনু প্রমথ।




সারাদেশ - এর আরো খবর

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

২৮ ফেব্রুয়ারী, ২০২৩ ০৮:৫৫ পূর্বাহ্ন

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

২৮ ফেব্রুয়ারী, ২০২৩ ০৮:৫৫ পূর্বাহ্ন

শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

২৮ ফেব্রুয়ারী, ২০২৩ ০৮:৫৫ পূর্বাহ্ন

 সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

২৮ ফেব্রুয়ারী, ২০২৩ ০৮:৫৫ পূর্বাহ্ন

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

২৮ ফেব্রুয়ারী, ২০২৩ ০৮:৫৫ পূর্বাহ্ন

 যাত্রী পরিবহনে যে রেকর্ড গড়েছে শাহ আমানত বিমানবন্দর

যাত্রী পরিবহনে যে রেকর্ড গড়েছে শাহ আমানত বিমানবন্দর

২৮ ফেব্রুয়ারী, ২০২৩ ০৮:৫৫ পূর্বাহ্ন