চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মোবাইল ছিনতায়ের অভিযোগে রাজন আলী(২৫) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৯ মার্চ) রাতে শিবগঞ্জ বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়। রাজন শিবগঞ্জ পৌর এলাকার শেখটোলার বাসিন্দা ও শিবগঞ্জ পৌর ছাত্রলীগের সুপার কমিটির সহ সভাপতি।
শিবগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি মো. আলি রাজ বলেন, শিবগঞ্জ পৌর ছাত্রলীগের সুপার কমিটির সহ সভাপতির দায়িত্ব আছেন রাজন আলী। রাজন শিবগঞ্জ পৌর এলাকার শেখটোলার বাসিন্দা।শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাজনের বিরুদ্ধে মোবাইলসহ বিভিন্ন ছিনতায়ের অভিযোগ ছিল। গত কাল ৯ মার্চ রাতে তাকে গ্রেফতার করে ১০ মার্চ দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।