শিবগঞ্জে ১ কেজি ৩৭০ গ্রাম হেরোইন সহ আটক-১

চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

১২ মার্চ, ২০২৩ ১০:১০ পূর্বাহ্ন

শিবগঞ্জে ১ কেজি ৩৭০ গ্রাম হেরোইন সহ আটক-১

অভিযান চালিয়ে ১ কেজি ৩৭০ গ্রাম হেরোইন সহ একজনকে আটক করেছে র‌্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাস্পের সদস্যরা। শনিবার সকালে শিবগঞ্জ উপজেলার দোভাগী গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার দোভাগী গ্রামের মো. মানারুল ইসলামের ছেলে মো. আরিফ হোসেন (৪৫)।


শনিবার দুপুরে র‌্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার দোভাগী গ্রামের আটক আরিফ এর বাড়িতে সদর কোম্পানীর কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার সঞ্জয় কুমার সরকারের নেতৃত্বে. একটি মাদক বিরোধী অভিযান চালিয়ে ১ কেজি ৩৭০ গ্রাম হেরোইন সহ তাকে হাতেনাতে আটক করা হয়। এঘটনায় শিবগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।




সারাদেশ - এর আরো খবর

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

১২ মার্চ, ২০২৩ ১০:১০ পূর্বাহ্ন