আদিনা ফজলুল হক সরকারি কলেজে গণহত্যা দিবসের আলোচনা সভা

চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

২৬ মার্চ, ২০২৩ ১০:২৯ পূর্বাহ্ন

আদিনা ফজলুল হক সরকারি কলেজে গণহত্যা দিবসের আলোচনা সভা

শিবগঞ্জের আদিনা ফজলুল হক সরকারি কলেজে  ২৫ মার্চ গণহত্যা  ও  ঐতিহাসিক মহান  মুক্তিযুদ্ধ  সম্পর্কে  স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হযেছে।

আদিনা ফজলুর হক সরকারি কলেজের আয়োজনে কনিবার সকাল ১১ টায় শহীদ  মিনারে পুস্পমালা অর্পনের পর  কলেজ মিলনায়তনে  অত্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. সৈয়দ মো: মোজাহারুল ইসলামের সভাপতিতত্বে ও বাংলা বিভাগের প্রধান  সহকারী  অধ্যাপক মো:জুয়েল কিবরিযার  সঞ্চালনায  প্রধান  আলোচক হিসাবে উপস্থিত ছিলেন  বীর মুক্তিযোদ্ধা, লেখক ও দৈনিক ইত্তেফাকে জেলা  প্রতিনিধি  মো:  তসলিম উদ্দিন, আলোচক হিসাবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারী কলেজের পদার্থ বিদ্যা বিভাগের সাবেক অধ্যাপক  ও বিশিষ্ট সাংস্কৃতিক   ব্যক্তিত্ব  মোহাম্মদ শাহ্ আলম।

বিশেষ অতিথি  হিসাবে উপস্থিত ছিলেন  আদিনা কলেজ শাখার গণহত্যা দিবস উদযাপন কমিটির আবায়ক পর্দার্থ বিদ্যা বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মো: আসগার হোসনে, দর্শন বিভাগের বিভাগীয়  প্রধান ও সহযোগী অধ্যাপক মো: শফিকুল ইসলাম, ইংরেজী বিভাগের প্রধান ও অধ্যাপক ইমানুল হক ও আদিনা কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি সাবিক আল হাসান নকিব ও  সাধারণ সম্পাদক ডলার মোহাম্মদ জনি।

স্মৃতিচারণ সভার শুরুতে প্রধান আলোচক বীর মুক্তিযোদ্ধা  মো:তসলিম উদ্দিন ও আলোচক বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোহাম্মদ শাহ্ আলম কে  সম্মাাননা ক্রেস্ট, ফুলের তোড়া,  ম্যাগাজিন সহ বিভিন্ন ধরনের উপঢৌকন  প্রদান করেন অধ্যক্ষ অধ্যাপক ড. সৈয়দ মো: মোজাহারুল ইসলাম। স্মৃতিচারণ ও আলোচনা সভায় আলোচক মোহাম্মদ শাহ্ আলম, ৭১সালের পাকবাহিনীর হাতে ধরে পড়ে নির্যাতনে করুন  ইতিহাস বর্ণনা করেন, যা আলোচনা সভায হূদয় বিদারক পরিবেশের সৃষ্টি করে।অন্যদিকে প্রধান আলোচক বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মো: তসলিম উদ্দিন  ৭১সালে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন।




সারাদেশ - এর আরো খবর

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

২৬ মার্চ, ২০২৩ ১০:২৯ পূর্বাহ্ন