চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ /১৫জন আহত হয়েছেন। শনিবার রাত ৯টার দিকে উপজেলার দূর্ললপুর ইউনিশনের বালুটুঙ্গী বাজারে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা শনিবার বালুটুুুুঙ্গগী বাজারে আগামী সংসদ নির্বাচনে আওয়ামীলীগ দলীয় মনোনয়ন প্রার্থী সৈয়দ নজরুল ইসলামের পোষ্টার সময় সাবেক সচিব জিল্লার রহমানের লোকজনের সাথে কথা কাটসকাটি হয়।এ ঘটনার জের ধরে শনিবার সৈয়দ নজরুল ইসলাম ও জিল্লার সচিবের গ্রুপের মধ্যে রাত ৯টার বালুটুঙ্গী বাজারে স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে দুই পক্ষের অন্তত ১০/১৫ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ১০-১২ জন আহত হয়েছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।